বিশ্ব

ভেনেজুয়েলা সীমান্তে কলম্বিয়ার সেনা মোতায়েন

  • 12:23 am - January 04, 2026
  • পঠিত হয়েছে:১০৯ বার
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ৪ জানুয়ারি- ভেনেজুয়েলার সাম্প্রতিক অস্থির পরিস্থিতির জেরে দেশটির সঙ্গে থাকা পুরো সীমান্তজুড়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে কলম্বিয়া। শনিবার স্থানীয় সময় ভোররাতে জাতীয় নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকটি অনুষ্ঠিত হয় রাত প্রায় ৩টার দিকে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট পেত্রো জানান, ভেনেজুয়েলার ভেতরের পরিস্থিতির দ্রুত অবনতি হলে সীমান্ত দিয়ে বিপুল সংখ্যক মানুষের কলম্বিয়ায় প্রবেশের আশঙ্কা রয়েছে। সেই সম্ভাবনা মাথায় রেখেই সীমান্ত এলাকায় অতিরিক্ত সেনা ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য শরণার্থী সংকট মোকাবিলায় কলম্বিয়ার মানবিক সহায়তা ও ত্রাণ ব্যবস্থাপনাকেও পুরোপুরি প্রস্তুত রাখা হচ্ছে বলে জানান তিনি।

পেত্রো আরও বলেন, ভেনেজুয়েলায় অবস্থিত কলম্বিয়ার দূতাবাস এখনো কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেখানে অবস্থানরত কলম্বীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে কলম্বিয়া পরিষদের একটি জরুরি বৈঠক ডাকার বিষয়ে অন্যান্য সদস্য দেশের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। ভেনেজুয়েলার চলমান সংকট এবং এর আঞ্চলিক প্রভাব নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা প্রয়োজন বলে মনে করছে বোগোতা।

ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রেসিডেন্ট পেত্রো তাঁর পোস্টে বলেন, কলম্বিয়া সরকার ভেনেজুয়েলার সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল এবং লাতিন আমেরিকার ওপর যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর নিন্দা জানায়। তিনি সতর্ক করে বলেন, এই অঞ্চলের অস্থিতিশীলতা শুধু একটি দেশের সমস্যা নয়, বরং তা পুরো লাতিন আমেরিকার নিরাপত্তা ও মানবিক পরিস্থিতিকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au