বিশ্ব

আটকের পর মাদুরোর প্রথম ছবি প্রকাশ

  • 4:16 am - January 04, 2026
  • পঠিত হয়েছে:৬০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৪ জানুয়ারি- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আটক অবস্থার একটি ছবি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে প্রকাশিত ওই ছবিতে মাদুরোকে চোখ বাঁধা অবস্থায় দেখা যায়। ছবিটি প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ।

ট্রাম্পের প্রকাশিত ছবিতে দেখা যায়, ছাই রঙের ট্র্যাক স্যুট পরা মাদুরোর চোখ কালো বন্ধনী দিয়ে বাঁধা। তাঁর কানে বড় আকারের হেডফোন এবং হাতে একটি পানির বোতল রয়েছে। ছবিতে তাঁর স্ত্রীকে দেখা যায়নি। ফলে তিনি মাদুরোর সঙ্গে আছেন কি না, তা স্পষ্ট নয়।

মার্কিন প্রেসিডেন্টের দাবি অনুযায়ী, শনিবার মধ্যরাতে নিজ বাসভবন থেকে মাদুরোকে আটক করে হেলিকপ্টারে করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজে নেওয়া হয়। ট্রাম্প আগেই জানিয়েছিলেন, মাদুরো বর্তমানে ইউএসএস ইও জিমা নামের যুদ্ধজাহাজে রয়েছেন।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মাদুরো ও তাঁর স্ত্রী ওই যুদ্ধজাহাজেই আছেন এবং তাঁদের নিউইয়র্কে নেওয়া হবে। একই সাক্ষাৎকারে তিনি মাদুরোর বিরুদ্ধে কড়া অভিযোগ তুলে বলেন, মাদুরো ও তাঁর স্ত্রী বহু মানুষের হত্যার জন্য দায়ী।

তবে ছবির বিবরণে বলা হয়েছে, মাদুরো ও তাঁর স্ত্রীকে ভেনেজুয়েলায় নেওয়া হচ্ছে, যা ট্রাম্পের আগের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। এতে তাঁদের প্রকৃত গন্তব্য নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।

এ বিষয়ে ভেনেজুয়েলার সরকার বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের প্রকাশিত তথ্য ও ছবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। পুরো ঘটনাপ্রবাহ এবং এর পরিণতি কী হতে যাচ্ছে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে নজর রাখা হচ্ছে।

এই শাখার আরও খবর

আলী খামেনির শেষকৃত্যের সময়সূচি ঘোষণা করল ইরান

মেলবোর্ন, ২৪ জুন- চলতি বছরের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যানুষ্ঠানের বিস্তারিত সময়সূচি ঘোষণা করেছে…

‘বারবার মনে হচ্ছিল যদি মাইন বিস্ফোরণ হয়, কী হবে আমাদের’

মেলবোর্ন, ২৪ জুন-  প্রায় চার মাস বা ১১৫ দিন ধরে পারস্য উপসাগরে আটকে থাকার পর অবশেষে যুদ্ধ ও মাইনের ঝুঁকি অতিক্রম করে হরমুজ প্রণালি পেরিয়েছে…

ধর্ষণের পর হত্যা করা হয় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে

মেলবোর্ন, ২৪ জুন- রংপুরের তারাগঞ্জ উপজেলায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় মুজাহিদ ইসলাম (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক…

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে প্রতিক্রিয়া জানাল ইরান

মেলবোর্ন, ২৪ জুন- যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশাধিকার নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট…

ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুক হামলা, নিহত ২; হামলাকারী আটক

মেলবোর্ন, ২৪ জুন- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বুট কাউন্টি লাইব্রেরির চিকো শাখায় ভয়াবহ বন্দুক হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে একটি শিশু। হামলার…

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ১৮ জনের মৃত্যু

মেলবোর্ন, ২৩ জুন- ইউরোপজুড়ে বয়ে যাওয়া ভয়াবহ তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ফ্রান্স, স্পেন, ইতালি, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে তাপমাত্রা অতীতের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে। চরম…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au