সর্বশেষ

‘দুর্বারে’ দুর্ধর্ষ অপু বিশ্বাস

  • 4:08 pm - January 04, 2026
  • পঠিত হয়েছে:২১৫ বার

মেলবোর্ন, ৪ জানয়ারি- কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’-এর মাধ্যমে প্রত্যাবর্তন করছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। সম্প্রতি সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ হওয়ার পরই সামাজিক মাধ্যমে বেশ আলোচনা তৈরি করেছে।

পোস্টারে অপু বিশ্বাসকে একবারে ভিন্ন ও রোমহর্ষক রূপে দেখা গেছে। তার পুরো মুখ রক্তে ভেজা এবং চোখের সরল কিন্তু গভীর চাহনিতে ছিল এক ধরনের রহস্যের ছাপ। দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম এমন দুর্ধর্ষ লুকে ধরা দিয়েছেন তিনি।

এর আগে অপু বিশ্বাস জানান, বর্তমানে দ্রুতগতিতে ‘দুর্বার’ সিনেমার শুটিং এগিয়ে চলছে। এরই মধ্যে তার অংশের প্রায় ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এই সিনেমায় প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা সজল। অপুর নতুন সহশিল্পী সজলের সম্পর্কে প্রশংসা করেন নায়িকা।

দীর্ঘ বিরতির পর পর্দায় ফেরার খবর দিয়ে নির্মাতা কামরুল হাসান ফুয়াদ জানান, দর্শকরা এই সিনেমায় অপুকে একেবারে নতুন রূপে এবং ভিন্ন গেটআপে দেখতে পাবেন। ২০২৩ সালের পর বড় পর্দায় অপুর নিয়মিত উপস্থিতি না থাকলেও ২০২৬ সালে এই থ্রিলারটির মাধ্যমে তিনি বড় ধামাকা দিতে যাচ্ছেন। পোস্টারে ২০২৬ সালে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। জানা গেছে, বছরের বড় কোনো উৎসবে এটি মুক্তি পেতে পারে।

দীর্ঘ বিরতি প্রসঙ্গে অপু বিশ্বাস জানান, ভালো কাজের অপেক্ষায় তিনি সময় নিয়েছেন, তাই দেরি হলেও তার কোনো আক্ষেপ নেই। তিনি বলেন, আমি সময় নিয়েছি ভালো কাজের জন্য। এই দুই বছর আমার কাছে অনেক গল্প এসেছে, আমার কাছে মনে হয়েছে আরেকটু সময় নিই। এই অপেক্ষার পর যেভাবে চেয়েছি ঠিক সেভাবেই সুযোগ হয়েছে। দুর্বার সিনেমার গল্প ও প্রোডাকশন হাউস সব মিলিয়ে মনের মতো একটি কাজে যুক্ত হয়েছি। আশা করছি সিনেমাটিও দর্শকদের ভালো লাগবে।

দুর্বার ছাড়াও নতুন আরো একটি সিনেমায় যুক্ত হয়েছেন অপু বিশ্বাস। বন্ধন বিশ্বাস পরিচালিত এই সিনেমার নাম ‘সিক্রেট’। এতে অপুর বিপরীতে আছেন দুই অভিনেতা আদর আজাদ ও ছোটপর্দার পীযূস সেন। অপু বিশ্বাস অভিনীত সবশেষ সিনেমা ‘লাল শাড়ি’ মুক্তি পায় ২০২৩ সালে। এতে তার নায়ক সাইমন সাদিক।

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au