সর্বশেষ

ঢাকায় পুলিশের সঙ্গে মোবাইল ব্যবসায়ীদের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ

  • 7:08 pm - January 04, 2026
  • পঠিত হয়েছে:১৫১ বার
ঢাকার কারওয়ানবাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ জানুয়ারি- ঢাকার কারওয়ানবাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে মোবাইল ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অবরোধ সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে এবং টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা মোড়ে মোবাইল ব্যবসায়ীরা সড়কে বসে পড়েন। তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় দ্রুত যানজট সৃষ্টি হয়। পুলিশ প্রথমে তাদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। তবে ব্যবসায়ীরা অবস্থান কর্মসূচি চালিয়ে গেলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয় এবং থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে।

ঘটনাস্থলে থাকা তেজগাঁও বিভাগের পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জুয়েল রানা সাংবাদিকদের বলেন, সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে যায়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও জলকামান ব্যবহার করেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, কারওয়ানবাজার এলাকায় এখনো যান চলাচল ব্যাহত রয়েছে এবং তীব্র যানজট দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

জানা গেছে, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার ব্যবস্থা বা এনইআইআর চালুর প্রতিবাদ, বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তিসহ কয়েক দফা দাবিতে মোবাইল ফোন ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ রোববার রাজধানীতে পরিবারসহ অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়। একই সঙ্গে সংগঠনটি অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণাও দেয়। এই কর্মসূচির অংশ হিসেবেই কারওয়ানবাজারে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au