ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…
মেলবোর্ন, ৪ জানুয়ারি- শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ব্যবসায়ী খোকন চন্দ্র দাসকে কুপিয়ে আহত করার পর পুড়িয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (৪ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জে অভিযান চালিয়ে র্যাব-১৪–এর একটি দল তাদের আটক করে।
গ্রেফতার আসামিরা হলেন ডামুড্যা উপজেলার সোহাগ খান (২৭), রাব্বি মোল্লা (২১) ও পলাশ সরদার (২৫)। র্যাব জানিয়েছে, আটকদের কিশোরগঞ্জ থেকে মাদারীপুরে অবস্থিত র্যাব-৮ ক্যাম্পে নেওয়া হচ্ছে। পরে বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে গ্রেফতারের বিস্তারিত তথ্য জানানো হবে।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, ঘটনার পর থেকেই বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আসামিদের শনাক্ত করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা সম্ভব হয়েছে।
এর আগে গত বুধবার রাতে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় খোকন চন্দ্র দাসের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। প্রথমে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তার শরীরে পেট্রলজাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাতেই শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান চলবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au