বাংলাদেশ

আগামী ৪৮ ঘণ্টায় মধ্যে আফটারশকের আশঙ্কা

  • 4:17 pm - January 05, 2026
  • পঠিত হয়েছে:১৪৭ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৫ জানুয়ারি: সিলেট ও আশপাশের এলাকায় মধ্যরাতে মাত্র ৩০ সেকেন্ডের ব্যবধানে পরপর দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। এর ঠিক ৩০ সেকেন্ড পর, ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো অঞ্চল। আকস্মিক এই কম্পনে অনেক মানুষ ঘুম থেকে জেগে ওঠেন এবং আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন।

দেশে পরপর দুটি ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে সকাল ৬টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি জানান, শুধু বাংলাদেশ নয়, একই সঙ্গে ভারতের আসাম রাজ্যেও এই ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে।

পোস্টে তিনি লেখেন, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৫ দশমিক ৪। দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গোয়াহাটির কাছে মরিগাঁও এলাকায়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, উভয় ভূমিকম্পের উৎপত্তিস্থলই ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।

মোস্তফা কামাল পলাশ আরও জানান, ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পকে মধ্যম মানের ভূমিকম্প হিসেবে ধরা হয়। এ ধরনের ভূমিকম্পের পর আফটারশক হওয়ার আশঙ্কা থাকে। সে কারণে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশে কিংবা বাংলাদেশের উত্তর ও পূর্ব দিকের যেকোনো সক্রিয় ফল্ট লাইনে আফটারশক ভূমিকম্প হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এদিকে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এবং ভূমিকম্প পরবর্তী সময়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

এই শাখার আরও খবর

হরমুজে নৌ চলাচলের নিরাপদ করিডর গঠনে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজের প্রবেশ ও বের হওয়ার জন্য নিরাপদ নৌ চলাচলের করিডর গঠনে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। তেহরান বলছে, প্রণালিতে বাণিজ্যিক জাহাজ…

তিন ঘণ্টা ব্যবধানে জাপানের পূর্বাঞ্চলে জোড়া ভূমিকম্প

জাপানের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে চিবা ও ইবারাকি প্রিফেকচারের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। তবে কোনো…

​হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি ও বাস্তবতা: খণ্ডিত নিন্দা নয়, প্রয়োজন গত দুই বছরের নির্যাতনের সামগ্রিক শ্বেতপত্র

​৫ অক্টোবর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে, তা যেন এক অন্তহীন নাটকের চিরচেনা দৃশ্যপট। ২৬…

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি ট্রাম্পের, সিদ্ধান্ত নিয়ে সংশয়ও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বে কয়েকটি সংঘাত নিরসনে ভূমিকা রাখার কারণে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য তিনি। তবে ২০২৬ সালের পুরস্কার শেষ পর্যন্ত…

শিশু নির্যাতনকারী সন্ন্যাসীর প্রশংসাকারী ‘উন্মাদ’ সমর্থকের নিন্দায় ভুক্তভোগীরা

অস্ট্রেলিয়ায় শিশুদের যৌন নির্যাতনের দায়ে কারাদণ্ড পাওয়া সাবেক বৌদ্ধ প্রধান সন্ন্যাসী নাওতুনে বিজিথাকে কারাগারে নেওয়ার সময় তার সমর্থকদের উচ্ছ্বসিত আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। ৭১…

কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে অস্ট্রেলিয়ায় আদিবাসী নেতার বিরুদ্ধে মামলা

অস্ট্রেলিয়ার সিডনির প্রভাবশালী আদিবাসী নেতা মিক মান্ডিনের বিরুদ্ধে ৪০ বছরেরও বেশি আগে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে। ৭৯ বছর বয়সী মান্ডিনকে বৃহস্পতিবার সকাল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au