সর্বশেষ

শাকিবের ‘প্রিন্স’ নিয়ে গুঞ্জনের মাঝে স্পষ্ট বার্তা

  • 4:11 pm - January 05, 2026
  • পঠিত হয়েছে:১৬৭ বার

মেলবোর্ন, ৫ জানুয়ারি- ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির কিং শাকিব খানের আগামী সিনেমা ‘প্রিন্স’ নিয়ে আবারও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে অভিনেত্রী বাদপড়ার গুঞ্জন ওঠে। এমনকি শুটিং শুরু করেও বন্ধ হওয়া—এমন বেশ কিছু গুঞ্জনে যখন সিনেপ্রেমীরা দ্বিধাবিভক্ত, ঠিক তখনই মুখ খুলল প্রযোজনা প্রতিষ্ঠান।

নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘প্রিন্স’ সিনেমাটি। ক্রাইম, অ্যাকশন, লাভ আর ইমোশনের মিশেলে তৈরি এই সিনেমাটির প্রথম পোস্টার গত বছরই দর্শকদের মাঝে ব্যাপক ঝড় তুলেছিল। সব কিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরেই বড়পর্দায় ‘প্রিন্স’ সিনেমার অবতার দেখা যাবে।

আগামী ঈদের অন্যতম আলোচিত এ সিনেমায় শাকিব খানের বিপরীতে দুই নায়িকার থাকার কথা রয়েছে। অভিনেত্রী তাসনিয়া ফারিণ নিশ্চিত হলেও দ্বিতীয় নায়িকা কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর নাম শোনা গেলেও তিনি একে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন। এ নিয়ে চারদিকে নানা জল্পনা-কল্পনার মাঝে জানা গেছে, বর্তমান পরিস্থিতির আলোকে কলকাতার পরিবর্তে দেশীয় অভিনেত্রী সাবিলা নূরকে যুক্ত করা হতে পারে।

গত ঈদে ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব-সাবিলা রসায়ন বেশ প্রশংসা কুড়িয়েছিল। তাই ভক্তদের একটি বড় অংশ সাবিলাকেই আবারও শাকিবের বিপরীতে দেখতে চাইছেন। শুধু তাই নয়, ভারতের সঙ্গে ভিসা জটিলতার কারণে শুটিং পিছিয়ে যাওয়া এবং সিনেমাটির মুক্তি অনিশ্চিত— এমন খবরেও উত্তাল সামাজিক মাধ্যম।

ফলে দর্শক ও সিনেমাপ্রেমী ভক্তদের একাংশের মাঝে বেশ হতাশা দেখা যায়। এমন সময়ে সব জল্পনায় পানি ঢেলে দিল প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘প্রিন্স’ সিনেমা নিয়ে চারপাশে নানা গুঞ্জন ছড়িয়েছে, যা আদতে গুজব ছাড়া কিছুই নয়। ‘প্রিন্স’ টিম শুরু থেকেই তাদের আপডেট দিয়ে এসেছে। চলমান পরিস্থিতিতে বিভিন্ন প্রতিবন্ধকতা উতরে ‘প্রিন্স’ টিম এগিয়ে যাচ্ছে। আগামী ৬ জানুয়ারি ‘প্রিন্স’ টিম শুটিংয়ে যাচ্ছে। সুবিধামতো সময়ে ফার্স্টলুক ও পোস্টার প্রকাশ করা হবে। সঙ্গে এই বার্তা সামাজিক মাধ্যমে শেয়ার করেন নির্মাতা আবু হায়াত মাহমুদও।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au