সর্বশেষ

সিইসি বললেন, নির্বাচনের পরিবেশ ও পরিস্থিতি সন্তোষজনক

  • 5:35 pm - January 05, 2026
  • পঠিত হয়েছে:২২৮ বার
সিইসি নাসির উদ্দিন। ফাইল ছবি

মেলবোর্ন, ৫ জানুয়ারি- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সামগ্রিক পরিবেশ ও পরিস্থিতি এখন পর্যন্ত সন্তোষজনক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, সব পক্ষের সহযোগিতা অব্যাহত থাকলে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবেশের সময় আপিল গ্রহণের জন্য স্থাপিত বুথগুলো পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি। তিনি জানান, নির্বাচন কমিশন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এখন পর্যন্ত কোনো বড় ধরনের নেতিবাচক চিত্র চোখে পড়েনি।

এদিকে, রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের প্রক্রিয়া আজ থেকেই শুরু হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১০ জানুয়ারি থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে পর্যায়ক্রমে এসব আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

ইসি সূত্রে জানা গেছে, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাতিল বা বৈধ ঘোষণার সিদ্ধান্তে সংক্ষুব্ধ প্রার্থী কিংবা সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান পাঁচ দিনের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিল আবেদনের ক্ষেত্রে এক সেট মূল কাগজপত্রের সঙ্গে ছয় সেট ছায়ালিপি মেমোরেন্ডাম আকারে জমা দিতে হবে।

আপিল গ্রহণের সুবিধার্থে নির্বাচন কমিশনে সারা দেশকে ১০টি অঞ্চলে ভাগ করে পৃথক বুথ স্থাপন করা হয়েছে। রংপুর অঞ্চলের জন্য বুথ-১ (আসন ১ থেকে ৩৩), রাজশাহী অঞ্চলের জন্য বুথ-২ (আসন ৩৪ থেকে ৭২), খুলনা অঞ্চলের জন্য বুথ-৩ (আসন ৭৩ থেকে ১০৮), বরিশাল অঞ্চলের জন্য বুথ-৪ (আসন ১০৯ থেকে ১২৯), ময়মনসিংহ অঞ্চলের জন্য বুথ-৫ (আসন ১৩০ থেকে ১৬৭), ঢাকা অঞ্চলের জন্য বুথ-৬ (আসন ১৬৮ থেকে ২০৮), ফরিদপুর অঞ্চলের জন্য বুথ-৭ (আসন ২০৯ থেকে ২২৩), সিলেট অঞ্চলের জন্য বুথ-৮ (আসন ২২৪ থেকে ২৪২), কুমিল্লা অঞ্চলের জন্য বুথ-৯ (আসন ২৪৩ থেকে ২৭৭) এবং চট্টগ্রাম অঞ্চলের জন্য বুথ-১০ (আসন ২৭৮ থেকে ৩০০) নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতিদিন সকাল ১০টা থেকে নির্ধারিত সিরিয়াল অনুযায়ী আপিলের শুনানি চলবে। ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে এই শুনানি ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। তবে আপিলের সংখ্যা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সময়সূচিতে পরিবর্তন আনা হতে পারে।

শুনানির সময় আপিলকারী ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বা তাঁর প্রতিনিধিকে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে। শুনানি শেষে আপিলের রায় তাৎক্ষণিকভাবে মনিটরে প্রদর্শন করা হবে এবং একই সঙ্গে সংশ্লিষ্টদের ই-মেইলে পিডিএফ কপি পাঠানো হবে। নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবন থেকে রায়ের হার্ডকপি সংগ্রহ করা যাবে। ১০ থেকে ১২ জানুয়ারির রায় ১২ জানুয়ারি, ১৩ থেকে ১৫ জানুয়ারির রায় ১৫ জানুয়ারি এবং ১৬ থেকে ১৮ জানুয়ারির রায় ১৮ জানুয়ারি বিতরণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au