খেলা

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ

  • 6:32 pm - January 05, 2026
  • পঠিত হয়েছে:২০৭ বার
বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ জানুয়ারি- ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আজ সোমবার এ বিষয়ে সংশ্লিষ্ট সব সম্প্রচারমাধ্যমকে চিঠি পাঠিয়েছে মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়েছে, আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই সিদ্ধান্তের পেছনে কোনো যৌক্তিক কারণ এখন পর্যন্ত জানা যায়নি। এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

এ প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব ম্যাচ ও সংশ্লিষ্ট অনুষ্ঠান বাংলাদেশে প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

আইপিএল সম্প্রচার বন্ধের এমন সিদ্ধান্ত আসতে পারে বলে আগেই ধারণা করা হচ্ছিল। কারণ, মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছিলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এ বিষয়ে গত রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছিলেন, বিষয়টির আইনি ভিত্তি খতিয়ে দেখা হচ্ছে এবং কোন মাধ্যমে, কীভাবে সিদ্ধান্ত নেওয়া হবে তা পর্যালোচনা করা হচ্ছে। তিনি বলেছিলেন, তাঁর জন্য এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে তাঁকে সিদ্ধান্ত নিতেই হবে, নীরব থাকার সুযোগ নেই।

এই বক্তব্যের এক দিনের মধ্যেই আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশনা দেয়।

উল্লেখ্য, এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মোস্তাফিজুর রহমানের খেলার কথা ছিল। তবে গত ৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর তাকে দল থেকে বাদ দেয়। এই সিদ্ধান্তের পর বাংলাদেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। একই ঘটনার জেরে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তও নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এই শাখার আরও খবর

আগ্নেয়গিরির ছাইয়ে ঢেকে গেছে আকাশ, জাকার্তায় স্থগিত ৩০১ ফ্লাইট

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে আকাশে ছড়িয়ে পড়েছে বিপুল পরিমাণ ছাই। এর প্রভাবে রাজধানী জাকার্তার সুকর্ণো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আগ্নেয় ছাইয়ের…

মণিপুরে যৌথ অভিযানে দুই সশস্ত্র সদস্য নিহত, আহত দুই

মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির (ইউকেএনএ) দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন…

নড়াইলে ৬ শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলার পর গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে…

দিল্লিতে পাঁচতলা ভবন ধস, পেইং গেস্ট পড়ুয়াদের আটকে পড়ার আশঙ্কা

দিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকায় হঠাৎ ধসে পড়েছে পাঁচতলা একটি আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে…

তিন দশক পরও সালমান শাহকে ঘিরে আগ্রহের রহস্য কী?

“আমার জীবনের একটা বড় আফসোসের জায়গা হলো সালমান শাহকে নিজের চোখে দেখতে না পারা। উনি বেঁচে থাকলে অবশ্যই গিয়ে দেখা করতাম। এতটা ভালো লাগে সালমান…

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au