সর্বশেষ

মাদুরোকে আটকের পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী

  • 9:57 pm - January 05, 2026
  • পঠিত হয়েছে:২১২ বার
স্বর্ণ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ জানুয়ারি- মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। এই ঘটনার ফলে বৈশ্বিক রাজনৈতিক ঝুঁকি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ে। এর প্রভাব পড়ে স্বর্ণ ও রুপার মতো নিরাপদ বিনিয়োগ মাধ্যমের ওপর।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ২ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪২৪ ডলারে পৌঁছেছে। একই সময়ে রুপার দাম বেড়েছে প্রায় ৩ দশমিক ৯ শতাংশ। বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে অর্থ সরিয়ে নিরাপদ বিনিয়োগে নিয়ে যাওয়ায় এই দাম বাড়ে।

অন্যদিকে, অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারে বেশিরভাগ সূচক ঊর্ধ্বমুখী ছিল।

২০২৫ সালে এর আগেই স্বর্ণ ও রুপার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। তবে বছরের শেষ দিকে কয়েক দিন দাম কিছুটা কমে যায়। তবুও সামগ্রিকভাবে ২০২৫ সালে স্বর্ণের দাম ৬০ শতাংশের বেশি বেড়েছে, যা ১৯৭৯ সালের পর সবচেয়ে বড় বার্ষিক বৃদ্ধি। গত ২৬ ডিসেম্বর স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৫৪৯ দশমিক ৭১ ডলারে পৌঁছায়।

বিশেষজ্ঞরা বলছেন, সুদের হার আরও কমতে পারে এমন প্রত্যাশা, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের বিপুল পরিমাণ স্বর্ণ কেনা এবং বৈশ্বিক রাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে স্বর্ণের দাম এতটা বেড়েছে।

ভেনেজুয়েলা পরিস্থিতি ঘিরে অনিশ্চয়তার মধ্যেই তেলের বাজারে ওঠানামা দেখা যায়। পরে বিনিয়োগকারীরা বিবেচনা করেন, যুক্তরাষ্ট্রের এই হস্তক্ষেপে বিশ্ববাজারে তেলের সরবরাহ কতটা প্রভাবিত হতে পারে। ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৫০ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ কমে দাঁড়ায় ৬০ দশমিক ২৬ ডলারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মাদুরোকে আটক করার পর যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদ ব্যবহার করবে। তিনি বলেন, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র দেশটির ব্যবস্থাপনার দায়িত্ব নেবে।

তবে জ্বালানি খাতের বিশ্লেষকদের মতে, এই ঘটনায় সাধারণ মানুষ বা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জ্বালানি ব্যয়ে তাৎক্ষণিক বড় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা কম। তাঁদের মতে, ভেনেজুয়েলার তেল অবকাঠামো ঠিক করতে বিপুল অর্থ বিনিয়োগ প্রয়োজন হবে। গত দুই দশক ধরে দেশটির তেল উৎপাদন ধারাবাহিকভাবে কমেছে।

ওসিবিসি ব্যাংকের বিনিয়োগ কৌশলবিদ বাসু মেনন বলেন, বহু বছর ধরেই ভেনেজুয়েলার তেল উৎপাদন হতাশাজনক অবস্থায় রয়েছে এবং বর্তমানে তা বিশ্ব উৎপাদনের মাত্র ১ শতাংশের মতো।

বিপির সাবেক প্রধান নির্বাহী লর্ড ব্রাউন বিবিসির টুডে অনুষ্ঠানে বলেন, ভেনেজুয়েলার তেল উৎপাদন আবার ঘুরে দাঁড়াতে হলে বিপুল দক্ষতা, বিনিয়োগ এবং সময় লাগবে। তিনি বলেন, শুরুতে কিছুটা উৎপাদন বাড়লেও শিল্প খাত পুনর্গঠনের সময় উৎপাদন উল্টো কমে যেতে পারে।

ইউরোপের শেয়ারবাজারে দিন শুরু হয় ইতিবাচকভাবে। যুক্তরাজ্যের এফটিএসই ১০০ সূচক শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে প্রায় ১০ হাজার পয়েন্টের কাছাকাছি পৌঁছে যায়। এই সূচকটি গত শুক্রবার প্রথমবারের মতো ১০ হাজার পয়েন্ট ছুঁয়েছিল।

সপ্তাহান্তের ঘটনার পর প্রতিরক্ষা খাতের কোম্পানিগুলোর শেয়ারে বড় উত্থান দেখা যায়। বিএই সিস্টেমসের শেয়ার বেড়েছে ৪ দশমিক ৫ শতাংশ এবং বাবকক ইন্টারন্যাশনালের শেয়ার বেড়েছে ৩ দশমিক ৬ শতাংশ। মূল্যবান ধাতুর দাম বাড়ায় খনি খাতের কোম্পানিগুলোর শেয়ারও বেড়েছে। ফ্রেসনিলোর শেয়ার বেড়েছে ৩ দশমিক ৬ শতাংশ।

এশিয়ার শেয়ারবাজারেও ঊর্ধ্বগতি দেখা গেছে। বিনিয়োগকারীরা ভেনেজুয়েলার পরিস্থিতির বাইরে অন্যান্য অর্থনৈতিক খবরের দিকে বেশি মনোযোগ দেন। বছরের প্রথম লেনদেনের দিনে জাপানের নিক্কেই ২২৫ সূচক বেড়েছে ২ দশমিক ৬ শতাংশ। একই সঙ্গে প্রকাশিত তথ্যে দেখা যায়, ডিসেম্বরে দেশটির উৎপাদন খাত স্থিতিশীল ছিল।

দক্ষিণ কোরিয়া ও চীনের প্রধান শেয়ার সূচকগুলোও ঊর্ধ্বমুখী ছিল। ইটোরো নামের বিনিয়োগ প্রতিষ্ঠানের বিশ্লেষক জ্যাভিয়ার ওং বলেন, বাজারের এই ইতিবাচক প্রতিক্রিয়া দেখায় যে বিনিয়োগকারীরা মনে করছেন, ভেনেজুয়েলার ঘটনার প্রভাব বিশ্ব অর্থনীতিতে সীমিতই থাকবে।

সূত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ে নিহত মা নিখোঁজ

ওটিএন বাংলা ডেস্ক :  পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা…

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

সিডনি ও পার্থে বিএইচএসএএ’র শারদীয় পূজা পরিক্রমা সম্পন্ন

শতদল তালুকদার, সিডনি, অস্ট্রেলিয়ার সিডনি ও পার্থে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের সংগঠন বিএইচএসএএ’র (BHSAA) শারদীয় দুর্গাপূজা পরিক্রমা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সৌহার্দ্য…

মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দিনভর নানা ধর্মীয় আচার, পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদ্‌যাপিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au