সর্বশেষ

৪০ বছরে ভক্তদের ঘিরে রাজকীয় জন্মদিন উদ্‌যাপন দীপিকার

  • 2:32 am - January 06, 2026
  • পঠিত হয়েছে:১৩৮ বার
মেলবোর্ন ৬ জানুয়ারি- আট ঘণ্টার শিফট দাবি ঘিরে বছরভর সিনেদুনিয়ায় বিতর্ক ও সমালোচনার কেন্দ্রে ছিলেন তিনি। তবে ছাব্বিশ যে দীপিকা পাড়ুকোনের জন্য একেবারেই ‘তুরুপের তাস’, তা তার ঝুলিতে থাকা একের পর এক মেগাবাজেট সিনেমাই প্রমাণ করে দিচ্ছে।

শুধু বলিউড নয়, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও বর্তমানে ‘দাপুটে ও দামি’ অভিনেত্রীর তালিকায় নিজের জায়গা পোক্ত করে নিয়েছেন দীপিকা। তাই এবারের জন্মদিনটাও যে বিশেষ হবে, তা বলাই বাহুল্য।

৫ জানুয়ারি, সোমবার জীবনের চল্লিশে পা রাখলেন বলিউডের ‘মাস্তানি’। আর এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে ভক্তদের জন্য রীতিমতো রাজকীয় আয়োজন করলেন অভিনেত্রী।

শোনা যাচ্ছে, নিজের খরচে বিমানের টিকিট কেটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৫০ জন অনুরাগীকে মুম্বাইতে উড়িয়ে আনেন দীপিকা। শুধু তা-ই নয়, বিমানবন্দর থেকে শুরু করে ভেন্যু পর্যন্ত তাঁদের যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থাও করা হয়েছিল।

Deepika Padukone Celebrates Her 40th Birthday With Fans In A Private Bash,  Inside Videos Goes Viral | Republic World

ভক্তদের অভ্যর্থনাতেও ছিল ব্যক্তিগত ছোঁয়া। প্রত্যেক অনুরাগীকে দীপিকা স্বাগত জানান নিজের হাতে লেখা চিঠি দিয়ে। এখানেই শেষ নয়—নিজের জন্মদিনে উল্টে ভক্তদের হাতেই তুলে দেন দামি ‘রিটার্ন গিফট’। সঙ্গে ছিল জমকালো জন্মদিনের ভোজ।

ইন্দো-ওয়েস্টার্ন থিমে সাজানো মেন্যুতে জায়গা পেয়েছিল রকমারি ককটেল থেকে শুরু করে দক্ষিণী, মোগলাই ও উত্তর ভারতীয় নানা সুস্বাদু পদ। অনুরাগীদের ঘিরে রেখেই কাটা হয় বিশাল ত্রিস্তরীয় চকোলেট কেক। বিশেষ আকর্ষণ ছিল কেকের সঙ্গে দীপিকার পোশাকের রঙের মিল—বার্গেন্ডি রঙের কেকের সঙ্গে মানানসই পোশাকে ধরা দেন নায়িকা।

দেদার আড্ডা, হাসি-ঠাট্টা আর খাওয়াদাওয়ায় জমে ওঠে দীপিকার ৪০তম জন্মদিনের উদ্‌যাপন। তবে চমক এখানেই শেষ নয়।

জানা গেছে, নির্ধারিত দিনের প্রায় আড়াই সপ্তাহ আগেই, ১৮ ডিসেম্বর অনুরাগীদের সঙ্গে জন্মদিনের প্রাক্‌-উদ্‌যাপন সেরে ফেলেছিলেন দীপিকা। 

Deepika Padukone's fans sing 'Aankhon mein teri' as she cuts a huge  chocolate cake with fans in Mumbai

কারণ বড়দিন ও নববর্ষের ছুটিতে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে ২৪ ডিসেম্বরই বিদেশে পাড়ি দেন অভিনেত্রী। তাই ব্যস্ততার মাঝেই ভক্তদের জন্য আলাদা করে সময় বের করে আগেভাগেই এই বিশেষ দিনটি উদ্‌যাপন করেন তিনি। সেই রঙিন জন্মদিনের মুহূর্তগুলোই রবিবার রাতে দীপিকার ফ্যান পেজে ভাগ করে নেওয়া হয়েছে।

ভক্তদের প্রতি এমন ভালোবাসা আর আন্তরিকতায় আবারও প্রমাণ করলেন—দীপিকা পাড়ুকোন শুধু বড় তারকাই নন, হৃদয়েও সমান বড়।

এই শাখার আরও খবর

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au