সর্বশেষ

ট্রাম্পকে এবার পালটা হুমকি কলম্বিয়ার প্রেসিডেন্টের

  • 6:08 pm - January 06, 2026
  • পঠিত হয়েছে:১৯৭ বার
ট্রাম্পকে এবার পালটা হুমকি কলম্বিয়ার প্রেসিডেন্টের। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ জানুয়ারি- যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে পালটা কঠোর অবস্থান নিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি বলেছেন, দেশের সার্বভৌমত্ব আক্রান্ত হলে প্রয়োজনে আবারও অস্ত্র হাতে তুলে নিতে দ্বিধা করবেন না। সোমবার ৫ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই মন্তব্য করেন।

কলম্বিয়ার প্রথম বামপন্থি প্রেসিডেন্ট পেত্রো তার রাজনৈতিক জীবনের অতীত টেনে বলেন, তিনি একসময় শপথ করেছিলেন আর কখনো অস্ত্র ধরবেন না। কিন্তু মাতৃভূমির নিরাপত্তা হুমকির মুখে পড়লে সেই শপথ ভাঙতেও তিনি প্রস্তুত। পেত্রোর ভাষায়, নিজের দেশকে রক্ষা করা তার কাছে সব কিছুর ঊর্ধ্বে।

ভেনেজুয়েলায় মার্কিন বিশেষ বাহিনীর সাম্প্রতিক অভিযানের প্রসঙ্গ টেনে কলম্বিয়ার প্রেসিডেন্ট সতর্ক করেন, তার দেশের বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। তিনি বলেন, কলম্বিয়ার জনগণ ও সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসন মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে।

এর আগে রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক অভিযানের ইঙ্গিত দেন। তিনি গুস্তাভো পেত্রোকে একজন দুর্বল ও অসুস্থ মানুষ বলে কটাক্ষ করেন এবং অভিযোগ করেন, পেত্রো যুক্তরাষ্ট্রে কোকেন পাচারে সহায়তা করছেন। কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া উচিত কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, তার কাছে সেটি ভালোই মনে হচ্ছে। এই বক্তব্যের পরপরই দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা দ্রুত বেড়ে যায়।

ট্রাম্পের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে পেত্রো বলেন, এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। তার সরকার মাদকবিরোধী অভিযানে সক্রিয় রয়েছে এবং ইতোমধ্যে হাজার হাজার মাদক উৎপাদন ল্যাব ধ্বংস করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও ট্রাম্পের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের বক্তব্য আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপের শামিল।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন অভিযানের পর লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের আরও আগ্রাসী অবস্থান গোটা অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। কলম্বিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে তারা মনে করছেন।

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au