সর্বশেষ

লন্ডনে চালু হলো ফিলিস্তিনের দূতাবাস

  • 6:36 pm - January 06, 2026
  • পঠিত হয়েছে:১৮৩ বার
লন্ডনে চালু হলো ফিলিস্তিনের দূতাবাস। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ জানুয়ারি-

লন্ডনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ফিলিস্তিনের দূতাবাস। সোমবার পশ্চিম লন্ডনের হ্যামারস্মিথ এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে দূতাবাসটির উদ্বোধন করা হয়। এ সময় ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জোমলট বলেন, এটি ব্রিটেন ও ফিলিস্তিনের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি গভীর ও গুরুত্বপূর্ণ মাইলফলক।

এর আগে লন্ডনে ফিলিস্তিনের যে মিশনটি কার্যক্রম পরিচালনা করত, সেটিই এখন পূর্ণ দূতাবাসের মর্যাদা পেল। এর মাধ্যমে কূটনৈতিক সুবিধা ও অধিকারও অর্জন করেছে ফিলিস্তিন। রাষ্ট্রদূত জোমলট বলেন, এটি শুধু নাম পরিবর্তনের বিষয় নয়, বরং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথে দিক পরিবর্তনের প্রতিফলন।

অনুষ্ঠানে যুক্তরাজ্যের কূটনৈতিক প্রতিনিধি আলিস্টার হ্যারিসন বলেন, এই দূতাবাস উদ্বোধনের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন এক ধাপে প্রবেশ করল। তিনি একে দ্বিপাক্ষিক সম্পর্কে বড় ধরনের অগ্রগতির সূচনা হিসেবে উল্লেখ করেন।

উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ‘ফিলিস্তিন রাষ্ট্র’কে স্বীকৃতি দেয়। এর আগে অস্ট্রেলিয়া ও কানাডাও একই স্বীকৃতি দিয়েছিল।

তবে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো জানায়নি, তারা ফিলিস্তিনের প্রশাসনিক রাজধানী হিসেবে পরিচিত রামাল্লায় নিজস্ব দূতাবাস স্থাপন করবে কি না।

এদিকে ইসরায়েল এখনো ফিলিস্তিনকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। একই অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রও, যারা ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক কূটনৈতিক স্বীকৃতি প্রদান থেকে বিরত রয়েছে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au