বিশ্ব

শত শত ফ্লাইট বাতিল, তীব্র তুষারপাতে অচল ইউরোপ; প্রাণ গেল অন্তত ছয়জনের

  • 2:15 pm - January 07, 2026
  • পঠিত হয়েছে:৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৭ জানুয়ারি- ভারি তুষারপাত ও বরফাচ্ছন্ন আবহাওয়ার কারণে ইউরোপজুড়ে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। চরম শীত ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এখন পর্যন্ত অন্তত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ফ্রান্সে, যেখানে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে গাছ ভেঙে পড়ে একজন নারীর মৃত্যু হয়েছে।

তুষারপাতের কারণে ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। প্যারিসের শার্ল দ্য গল ও অরলি বিমানবন্দর এবং নেদারল্যান্ডসের আমস্টারডামের স্কিপহোল বিমানবন্দরে হাজারো যাত্রী আটকা পড়েছেন। বাতিল ও বিলম্বিত ফ্লাইটের কারণে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, আবহাওয়া স্বাভাবিক না হলে এই সংকট আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লঁদ এলাকায় বরফাচ্ছন্ন সড়কে দুটি পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হন। প্যারিস অঞ্চলেও দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আরও দুজন। পুলিশের তথ্যমতে, পূর্ব প্যারিসে একটি ভারী পণ্যবাহী গাড়ির সঙ্গে সংঘর্ষে একজন নিহত হন। অন্য ঘটনায়, এক ট্যাক্সিচালক তুষারপাতের কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে ধাক্কা দেন। পরে গাড়িটি মার্ন নদীতে পড়ে গেলে একজন যাত্রীর মৃত্যু হয়।

বলকান অঞ্চলও এই দুর্যোগের বাইরে নয়। বসনিয়ার রাজধানী সারায়েভোতে ভেজা তুষারের ভারে একটি বড় গাছ ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় চলাচল সীমিত করার আহ্বান জানিয়েছে।

ফ্রান্সের পরিবহণমন্ত্রী ফিলিপ তাবারো জানিয়েছেন, মঙ্গলবার রাত ও বুধবার দেশটির বিভিন্ন অঞ্চলে আরও তুষারপাতের আশঙ্কা রয়েছে। তিনি জনগণকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে এবং সম্ভব হলে বাসা থেকে কাজ করার পরামর্শ দিয়েছেন। ফ্রান্সের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, তুষারপাত ও কালো বরফের ঝুঁকিতে বুধবার দেশটির ৩৮টি জেলায় সর্বোচ্চ সতর্কতা জারি থাকবে। এরই মধ্যে বহু ট্রেন চলাচল বাতিল করা হয়েছে।

প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরে রানওয়ে পরিষ্কারের জন্য বুধবার সকালে প্রায় ৪০ শতাংশ ফ্লাইট বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। অরলি বিমানবন্দরও তাদের প্রায় এক-চতুর্থাংশ ফ্লাইট বাতিল করবে বলে জানিয়েছে।

নেদারল্যান্ডসের স্কিপহোল বিমানবন্দরে বুধবার ৪০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর বড় অংশ পরিচালনা করছিল ডাচ এয়ারলাইন কেএলএম। সংস্থাটি জানিয়েছে, চরম আবহাওয়া ও সরবরাহ জটিলতার কারণে বিমানের বরফ গলানোর তরলের ঘাটতি দেখা দিয়েছে। বিমানবন্দরে দীর্ঘ সারি, পর্যাপ্ত তথ্যের অভাব এবং অনিশ্চয়তায় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

ডাচ সম্প্রচারমাধ্যম জানিয়েছে, বুধবার স্কিপহোল বিমানবন্দর থেকে উড্ডয়নের জন্য নির্ধারিত আরও প্রায় ৬০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। তীব্র তুষারপাতের প্রভাব পড়েছে রেল যোগাযোগেও। নেদারল্যান্ডসে মঙ্গলবার সকালে আইটি সমস্যার কারণে সাময়িকভাবে সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে আংশিকভাবে চলাচল শুরু হলেও দিনভর বিঘ্ন অব্যাহত থাকে। আমস্টারডাম থেকে প্যারিসগামী ইউরোস্টার ট্রেনগুলোর অনেকগুলো বাতিল বা বিলম্বে চলাচল করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দর ও পরিবহণ ব্যবস্থাকে সচল রাখতে জরুরি ভিত্তিতে কাজ চলছে। তবে আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হলে ইউরোপজুড়ে এই ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

এই শাখার আরও খবর

ব্যাটল আফটার অ্যানাদার’-এর দাপট, আলোচনায় ‘সিনার্স’ও

মেলবোর্ন, ১৭ মার্চ: লস অ্যাঞ্জেলসে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার ২০২৬। এবারের আসরে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে “One Battle After Another”,…

আইসিইউতে ধর্ষণের শিকার শিশু, মাদ্রাসা সুপার আটক

মেলবোর্ন, ১৭ মার্চ- কুষ্টিয়ার ভেড়ামারায় ১০ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার সুপার মাওলানা সাইদুর রহমানকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।…

কিছু দেশ সহায়তায় আগ্রহী নয়, যাদের বহু বছর সাহায্য করেছি: ট্রাম্প

মেলবোর্ন, ১৭ মার্চ- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি স্বাভাবিক রাখতে কিছু দেশ সহযোগিতা করতে আগ্রহী হলেও কয়েকটি দেশ এ বিষয়ে…

মেলবোর্ন থেকে সিডনি, অলিম্পিক ঐতিহ্য বাঁচিয়ে রেখেছে অস্ট্রেলিয়া

মেলবোর্ন, ১৭ মার্চ- অলিম্পিকের মশাল অনেক আগেই নিভে গেছে, ক্যালেন্ডারের পাতাও বদলে গেছে বহুবার। তবু অস্ট্রেলিয়া-র মাটিতে এখনও জীবন্ত হয়ে আছে সেই ইতিহাস। মেলবোর্ন-এর শান্ত…

গেইলের ১৭৫ রানের রেকর্ড ভাঙতে চান সূর্যবংশী

মেলবোর্ন, ১৭ মার্চ- ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী জানিয়েছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড ভাঙতে চান তিনি। কিংবদন্তি ওপেনার ক্রিস গেইল-এর…

হরমুজ প্রণালিতে জাহাজ রক্ষায় ট্রাম্পের আহ্বান, বিভিন্ন দেশের প্রতিক্রিয়ায় মিশ্র সাড়া

মেলবোর্ন, ১৭ মার্চ- মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি-তে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে বিভিন্ন দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au