সর্বশেষ

পাকিস্তানে ‘বর্ডার ২’ মুক্তির দাবি!

  • 4:25 pm - January 07, 2026
  • পঠিত হয়েছে:২১ বার

মেলবোর্ন, ৭ জানুয়ারি- সানি দেওল অভিনীত বহুল আলোচিত যুদ্ধভিত্তিক সিনেমা ‘বর্ডার ২’ পাকিস্তানে মুক্তির দাবি তুলেছেন দেশটির অনুরাগীরা। সীমান্তপারের দর্শকদের এই দাবির জবাব দিয়েছেন ছবির অন্যতম অভিনেতা বরুণ ধাওয়ান।

সম্প্রতি পাকিস্তানের সিন্ধ প্রদেশের এক বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) সানি দেওল ও বরুণ ধাওয়ানকে ট্যাগ করে অনুরোধ জানান, যেন ‘বর্ডার ২’ পাকিস্তানেও মুক্তি পায়।

এর জবাবে বরুণ ধাওয়ান লেখেন, “এই ছবিটি ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত। আমরা জানি পাকিস্তানে সানি স্যারের অনেক অনুরাগী রয়েছেন।” তবে তিনি ছবিটির পাকিস্তানে মুক্তি প্রসঙ্গে সরাসরি কোনো আশ্বাস দেননি।

পহেলগাঁও কাণ্ডের পর ভারত ও পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক আদানপ্রদান কার্যত বন্ধ রয়েছে। তবুও বিভিন্ন উপায়ে ভারতীয় সিনেমা পাকিস্তানে দেখছেন সেখানকার দর্শকরা- এমন দাবি দীর্ঘদিনের। এবার সেই আগ্রহ থেকেই ‘বর্ডার ২’ মুক্তির দাবি সামনে এলো।

এর আগে ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘বর্ডার’ সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। প্রায় ২৫ বছর পর এর সিক্যুয়েল হিসেবে আসছে ‘বর্ডার ২’। নির্মাতাদের দাবি, যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এটি হতে যাচ্ছে ভারতের অন্যতম বৃহৎ বাজেটের ছবি। সিনেমার গল্প আবর্তিত হবে রাজস্থানের সীমান্তবর্তী লঙ্গেওয়ালা এলাকায় ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধকে ঘিরে।

ছবিতে আবারও মেজর কুলদীপ সিংহের চরিত্রে দেখা যাবে সানি দেওলকে। নতুন সংযোজন হিসেবে অভিনয় করছেন বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ ও অহান শেট্টি। আগামী ২৩ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এই শাখার আরও খবর

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে বিজেপি, দাবি অধিকাংশ বুথফেরত সমীক্ষায়

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষায় ভিন্নমুখী চিত্র উঠে এলেও অধিকাংশ পূর্বাভাসে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে শাসক তৃণমূল কংগ্রেস-এর সঙ্গে…

অসমে বিজেপি এগিয়ে, কেরলে পালাবদলের আভাস, তামিলনাড়ু ও পুদুচেরিতে জমজমাট লড়াই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের একাধিক রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ভোটগণনার আগে প্রকাশিত বুথফেরত সমীক্ষাগুলোতে ভিন্ন ভিন্ন চিত্র উঠে এসেছে। অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরি-তে ক্ষমতার…

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছে জামিল আহমেদ লিমনের মরদেহ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন-এর মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ…

‘সুপার এল নিনো’র আশঙ্কা: তাপদাহ-খরার ঝুঁকিতে অস্ট্রেলিয়া, শীতেও স্বস্তি নেই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- তীব্র গরম, দাবানল ও শুষ্ক আবহাওয়ার এক গ্রীষ্ম পার করার পরও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। আবহাওয়া বিশ্লেষকরা সতর্ক করেছেন, সামনে আসতে পারে শক্তিশালী…

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা,সংযমের ডাক অস্ট্রেলিয়ার

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতার মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির সহকারী…

অপহরণ ও অগ্নিসংযোগ মামলার মধ্যে সম্ভাব্য যোগসূত্র খুঁজছে পুলিশ

মেলবোর্ন, ৩০ এপ্রিল-  অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে একাধিক সহিংস অপরাধ ও অগ্নিসংযোগ ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে তিন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au