সর্বশেষ

রণবীরকে নিয়ে রহস্যময় হাসি দীপিকার

  • 4:47 pm - January 07, 2026
  • পঠিত হয়েছে:১৬৮ বার

মেলবোর্ন, ৭ জানুয়ারি- বলিউডের রূপালি পর্দায় তাদের রসায়ন মানেই বক্স অফিসে ঝড়। ব্যক্তিগত জীবনে বিচ্ছেদ হলেও পর্দায় রণবীর-দীপিকা জুটির জনপ্রিয়তা আজও আকাশচুম্বী। ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ থেকে ‘তামাশা’ এই জুটির প্রতিটি কাজই দর্শক মনে গেঁথে আছে। তবে মাঝে কেটে গেছে অনেকগুলো বছর।

ব্যক্তিগত জীবনেও তারা এখন আলাদা পথের পথিক। কিন্তু ভক্তদের মনে এখনো একটাই প্রশ্ন প্রিয় এই জুটিকে কি আর কখনো এক ফ্রেমে দেখা যাবে? সম্প্রতি নিজের জন্মদিনে সেই বহুল প্রতীক্ষিত প্রশ্নের উত্তর দিয়েছেন দীপিকা পাড়ুকোন।

জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা বার্তার জবাবে নিজের সুপ্ত ইচ্ছার কথা প্রকাশ করেন এই অভিনেত্রী। অনুরাগীরা যখন তার কাছে রণবীর কাপুরের সঙ্গে পুনরায় কাজ করার আবদার জানান, তখন দীপিকা রহস্যময় হাসি দিয়ে উত্তর দেন।

অভিনেত্রী জানান, রণবীর কাপুরের সঙ্গে কাজ করার ব্যাপারে কথাবার্তা চলছে। তবে বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কোনো কিছুই চূড়ান্ত হয়নি। দীর্ঘদিন পর দীপিকার মুখে এমন ইতিবাচক ইঙ্গিত পাওয়ায় উচ্ছ্বসিত দুই তারকার ভক্তরা।

তাদের মতে, ভালো গল্প আর স্ক্রিপ্ট পেলে আবারও পর্দায় পুরোনো সেই জাদু ফিরিয়ে আনতে পারেন এই সাবেক জুটি। এদিকে গত বছরের অক্টোবর মাসে বিমানবন্দরে হঠাৎ দেখা গেছে রণবীর ও দীপিকাকে। সেই সময় তিক্ততা ভুলে একে-অপরকে উষ্ণ আলিঙ্গন করেছিলেন তারা।

 

এই শাখার আরও খবর

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au