সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী
দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…
মেলবোর্ন, ৭ জানুয়ারি- চারদিকে হিমেল হাওয়া, কুয়াশায় মোড়ানো প্রকৃতি। পৌষের হাড়কাঁপানো শীতে সাধারণ মানুষের মতো জবুথবু অবস্থা দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানেরও। তবে শীতের এই তীব্রতাকে জয় করার জন্য শহরের বিলাসবহুল সোফা বা হিটার নয়, তিনি বেছে নিয়েছেন গ্রামবাংলার চিরায়ত এক উপায়। শীতের ওম নিতে জয়া এখন সময় কাটাচ্ছেন মাটির রান্নাঘরে, আগুনের তাপে বসে সারছেন দুপুরের রান্না।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন জয়া আহসান। সেখানে দেখা যায়, পরনে মোটা জ্যাকেট, মাথায় টুপি আর পায়ে মোজা—শীতের সব রকম প্রস্তুতি নিয়েও ঠান্ডায় কাঁপছেন তিনি। আর শরীর গরম রাখতে তিনি আশ্রয় নিয়েছেন বাড়ির মাটির চুলার পাশে।
ভিডিওতে জয়া আহসান নিজের রান্নার দক্ষতা নিয়ে বেশ অকপট। তিনি বলেন, ‘আমি অত রান্নাবান্না পারি না আসলে। আমাদের এটা একটা মাটির রান্নাঘর। অনেকগুলো মাটির চুলা আছে। আমি তো রান্না পারি না। শুধু ওদের রান্নাটাই করতে পারি।’
চুলার পাশে বসার কারণ ব্যাখ্যা করে অভিনেত্রী বলেন, ‘শীতকালে মাটির চুলাতেই রান্না করছি। চারদিকে এত ঠান্ডা আর কোথাও বসতে পারছি না। খালি এই রান্নাঘরেই বসছি। কী যে আরাম এই মাটির চুলাতে। অনেক মজার হয় খেতে।’
ভক্তদের মুগ্ধতা ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন জয়া। গ্ল্যামার জগতের এত বড় তারকা হয়েও শেকড়ের প্রতি তার এই টান মুগ্ধ করেছে ভক্তদের। কেউ কেউ মাটির চুলার রান্নার স্বাদের স্মৃতি রোমন্থন করেছেন, আবার কেউ জয়ার এই সাদামাটা রূপের প্রশংসা করেছেন। শীতের এই আলসে দুপুরে জয়ার এমন ঘরোয়া অবতার ভক্তদের কাছে এক অন্যরকম প্রাপ্তি হয়ে ধরা দিয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au