সর্বশেষ

১৪ বছর পর ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট, শুরু ২৯ জানুয়ারি

  • 5:47 pm - January 07, 2026
  • পঠিত হয়েছে:১৪৭ বার
১৪ বছর পর ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট, শুরু ২৯ জানুয়ারি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৭ জানুয়ারি- দীর্ঘ ১৪ বছর বিরতির পর আবারও ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা–করাচি–ঢাকা রুটে রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থার সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে এই ফ্লাইটগুলো পরীক্ষামূলকভাবে চালানো হবে। ২০২৬ সালের ২৯ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত সপ্তাহে দুই দিন ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে যাত্রী সাড়া, অপারেশনাল সুবিধা ও বাণিজ্যিক সম্ভাবনা মূল্যায়ন করে ভবিষ্যতে নিয়মিত ফ্লাইট চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্র আরও জানায়, ইতোমধ্যে পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি ঢাকা–করাচি রুটে ফ্লাইট পরিচালনার আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। পাশাপাশি নির্ধারিত করিডোর ব্যবহার করে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতিও পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফলে ফ্লাইট পরিচালনায় আর কোনো প্রশাসনিক বাধা থাকছে না।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, এই রুট পুনরায় চালুর বিষয়ে গত কয়েক মাস ধরে পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিক আলোচনা চলছিল। সব প্রস্তুতি ও অনুমোদন সম্পন্ন হওয়ার পর ২০১২ সালের পর প্রথমবারের মতো আগামী ২৯ জানুয়ারি ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে।

বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাতায়াতকারী অধিকাংশ যাত্রীকে দুবাই বা দোহা হয়ে ট্রানজিট ফ্লাইট ব্যবহার করতে হয়। এতে সময় ও খরচ দুটোই বেড়ে যায়। সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের যাত্রীদের ভ্রমণ সহজ হবে বলে মনে করছে বিমান কর্তৃপক্ষ। পাশাপাশি ব্যবসা, চিকিৎসা ও পারিবারিক যোগাযোগের ক্ষেত্রেও এই রুট নতুন সম্ভাবনা তৈরি করবে বলে সংশ্লিষ্টদের আশা।

এই শাখার আরও খবর

সরকারি স্বাস্থ্যসেবার ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই, অভিযোগ আলবানিজের

অস্ট্রেলিয়ার সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থা মেডিকেয়ারের একটি তথ্যভান্ডারে ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্ট অননুমোদিতভাবে প্রবেশ করেছিল বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। গত জুনে…

অন্যের ভূখণ্ড নয়, নিজেদের অর্থনীতি সামলান: পাকিস্তানকে ভারতের কটাক্ষ

জাতিসংঘের মানবাধিকার পরিষদে পাকিস্তানের বক্তব্যের জবাবে দেশটির অর্থনৈতিক সংকট ও কাশ্মীর নীতি নিয়ে তীব্র সমালোচনা করেছে ভারত। বুধবার (২৩ সেপ্টেম্বর) পরিষদে বক্তব্য দিতে গিয়ে ভারতীয়…

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে আরও ১১ বোয়িং উড়োজাহাজ কিনছে বিমান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণে চলতি বছর দ্বিতীয় দফায় বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বাংলাদেশ। এর ফলে…

আজ বীরকন্যা প্রীতিলতার আত্মাহুতি দিবস

ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী ও প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস আজ। ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে সশস্ত্র…

আসলে কোন কারণে হত্যাকাণ্ডের শিকার হলেন তারা?

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনার প্রায় তিন মাস পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। গত ২৫ জুন…

‘নেতানিয়াহু বিশ্ব ইহুদিদের প্রতিনিধি নন’, নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের আগে নিউইয়র্কে তার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। জাতিসংঘ সদর দপ্তরের আশপাশে ইসরায়েলপন্থী ও ইসরায়েলবিরোধী বিভিন্ন পক্ষের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au