অস্ট্রেলিয়া

শুক্রবার, ৯ জানুয়ারি ভিক্টোরিয়া জুড়ে টোটাল ফায়ার ব্যান ঘোষণা

  • 11:38 am - January 08, 2026
  • পঠিত হয়েছে:১৩৯ বার
শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬ তারিখে পুরো ভিক্টোরিয়া জুড়ে টোটাল ফায়ার ব্যান ঘোষণা।vicemergency

মেলবোর্ন, ৮ জানুয়ারি: অস্ট্রেলিয়াজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ বয়ে যাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ভিক্টোরিয়া, সাউথ অস্ট্রেলিয়া, নিউ সাউথ ওয়েলস, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও তাসমানিয়ায় চরম গরম পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

এই তীব্র গরমের মধ্যেই ভিক্টোরিয়া ও সাউথ অস্ট্রেলিয়ার বিভিন্ন এলাকায় নতুন করে দাবানলের সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে ভিক্টোরিয়ার উত্তরাঞ্চলের লংউড এলাকায় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া একটি দাবানল পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

ভিক্টোরিয়া জরুরি সেবা বিভাগ VicEmergency লংউড ও আশপাশের লকসলে, লংউড ইস্ট, রাফি, টারকম্ব, আপটন হিল, ড্রপমোর, এভেনেল, কেভিয়েট, হাইল্যান্ডস ও টেরিপ টেরিপসহ প্রায় ১৫০ কিলোমিটার উত্তরের এলাকাগুলোর বাসিন্দাদের তাৎক্ষণিকভাবে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
“পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠার আগেই এখনই এলাকা ত্যাগ করাই সবচেয়ে নিরাপদ। যদি থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন, জরুরি পরিষেবা তখন আপনাকে সহায়তা করতে নাও পারতে পারে।”

ভিক্টোরিয়ার জরুরি কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলটি পশ্চিম দিক থেকে লকসলে এবং দক্ষিণ দিকে রাফির দিকে দ্রুত ছড়িয়ে পড়ছে। আগুনের নর্থ দিকে থাকা বাসিন্দাদের এভেনেল–লংউড রোড ও ক্লার্কস রোড ব্যবহার করে সিমোরের দিকে যেতে বলা হয়েছে। তবে ভায়োলেট টাউন ও এভেনেলের মধ্যে হিউম ফ্রিওয়ে বন্ধ রয়েছে।

দক্ষিণাঞ্চলের টারকম্ব, রাফি ও ড্রপমোর এলাকার বাসিন্দাদের সিমোর বা ইয়ার দিকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দমকল বাহিনী সতর্ক করেছে যে ম্যাগিস লেন, টারকম্ব রোড, নোলানস রোড ও বান্টিংস হিল রোড অচিরেই আগুনের প্রভাবের মধ্যে পড়তে পারে।

প্রাথমিকভাবে কিছু সম্পত্তি পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে, যদিও তা পরে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন কান্ট্রি ফায়ার অথরিটির প্রধান কর্মকর্তা জেসন হেফারনান। তিনি এবিসি নিউজকে বলেন,
“এত বড় আগুন যখন এমন গতিতে এবং দিক পরিবর্তন করে ছড়িয়ে পড়ে, তখন এ ধরনের ক্ষতি হওয়াটাই দুর্ভাগ্যজনক বাস্তবতা।”

আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ হেলেন রিড জানিয়েছেন, মালি, উত্তর-পূর্ব ও নর্দার্ন কান্ট্রি এলাকায় চরম দাবানল ঝুঁকি রয়েছে, যেখানে তাপমাত্রা মধ্য ৪০ ডিগ্রিতে পৌঁছাতে পারে। তিনি বলেন,
নর্থ ওয়েস্টার্ন ভিক্টোরিয়া এবং সাউথ অস্ট্রেলিয়ায় টোটাল ফায়ার ব্যান জারি রয়েছে এবং শুষ্ক বজ্রঝড় নতুন আগুন লাগার ঝুঁকি বাড়াতে পারে।”

পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে শনিবারের দিকে।
রিড বলেন,
“শুক্রবার ভিক্টোরিয়ায় চরম থেকে বিপর্যয়কর দাবানল ঝুঁকি দেখা দিতে পারে, বিশেষ করে উইমেরা ও উত্তর-মধ্য অঞ্চলে। শুষ্ক ও দমকা হাওয়ার বজ্রঝড় আগুন নিয়ন্ত্রণের কাজকে আরও কঠিন করে তুলবে।”

শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ভিক্টোরিয়ার পুরো রাজ্যজুড়ে টোটাল ফায়ার ব্যান জারি করা হয়েছে। Photo: vicemergency

শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ভিক্টোরিয়ার পুরো রাজ্যজুড়ে টোটাল ফায়ার ব্যান জারি করা হয়েছে।

এই দিনে রাত ১২টা ০১ মিনিট থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত খোলা জায়গায় কোনো ধরনের আগুন জ্বালানো বা জ্বলতে থাকা আগুন চালু রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

কর্তৃপক্ষ জনগণকে এই নিষেধাজ্ঞা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে, কারণ চরম তাপপ্রবাহ ও দমকা বাতাসের কারণে যেকোনো ছোট আগুনও ভয়াবহ দাবানলে রূপ নিতে পারে।

কর্তৃপক্ষ জনগণকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, জরুরি নির্দেশনা অনুসরণ এবং দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভে উত্তেজনা

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au