সর্বশেষ

চলে গেলেন কিংবদন্তি নির্মাতা বেলা তার

  • 4:20 pm - January 08, 2026
  • পঠিত হয়েছে:৬৭ বার

মেলবোর্ন, ৮ জানুয়ারি- হাঙ্গেরির কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক বেলা তার আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মঙ্গলবার ইউরোপীয় চলচ্চিত্র অ্যাকাডেমি (ইএফএ) এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই প্রথাভাঙা নির্মাতা।

শোকবার্তায় ইউরোপীয় চলচ্চিত্র অ্যাকাডেমি জানায়, “আমরা এমন একজন পরিচালককে হারালাম, যিনি ছিলেন সাহসী রাজনৈতিক কণ্ঠস্বরের প্রতীক। তিনি শুধু সহকর্মীদের কাছেই নন, বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের কাছেও ছিলেন গভীরভাবে শ্রদ্ধেয়।”

১৯৫৫ সালে হাঙ্গেরির পেচ শহরে জন্ম নেওয়া বেলা তার মাত্র ১৬ বছর বয়সেই চলচ্চিত্র নির্মাণে হাতেখড়ি নেন। বাবার দেওয়া একটি সাধারণ ক্যামেরা দিয়েই শুরু হয় তার যাত্রা। অপেশাদার নির্মাণ থেকে খুব দ্রুতই তিনি নিজের স্বতন্ত্র ভাষা ও দৃষ্টিভঙ্গির ছাপ রাখেন। হাঙ্গেরির বিখ্যাত ‘বেলা বালাজ স্টুডিও’ থেকে প্রাতিষ্ঠানিকভাবে তার চলচ্চিত্র চর্চা শুরু হয় এবং ১৯৭৭ সালে মুক্তি পায় প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘ফ্যামিলি নেস্ট’।

বিশ্ব সিনেমায় বেলা তার পরিচিত ছিলেন ‘স্লো সিনেমা’ আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসেবে। তার ছবির বৈশিষ্ট্য ছিল দীর্ঘ একটানা শট, সাদাকালো দৃশ্য, ন্যূনতম সংলাপ আর সময়ের ধীর, প্রায় স্থবির প্রবাহ। ১৯৮৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ড্যামনেশন’ আন্তর্জাতিক অঙ্গনে তাকে পরিচিত করে তোলে।

তবে ১৯৯৪ সালে নির্মিত সাত ঘণ্টার মহাকাব্যিক চলচ্চিত্র ‘সেট্যানট্যাঙ্গো’-ই তাকে কিংবদন্তির আসনে বসায়। ৪৪০ মিনিট দৈর্ঘ্যের এই ছবি আজও বিশ্ব চলচ্চিত্র ইতিহাসের এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত।

২০১১ সালে ‘দ্য তুরিন হর্স’ নির্মাণের পর তিনি আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্র পরিচালনা থেকে অবসরের ঘোষণা দেন। যদিও ক্যামেরার আড়ালে পুরোপুরি সরে যাননি বেলা তার-নিভৃতে স্বল্পদৈর্ঘ্য ছবি নির্মাণ এবং নবীন নির্মাতাদের প্রশিক্ষণের মাধ্যমে আজীবন যুক্ত ছিলেন সিনেমার সঙ্গে।

এই শাখার আরও খবর

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

ইসরায়েলি রোগীদের বিরুদ্ধে হুমকির অভিযোগে দুই নার্সের বিচার ঘিরে নতুন বিতর্ক

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকসটাউন হাসপাতালের দুই নার্স সারা আবু লেবদেহ ও আহমদ রাশাদ নাদিরের বিরুদ্ধে ইসরায়েলি রোগীদের হুমকি দেওয়ার অভিযোগে বহুল আলোচিত মামলার…

আইএসআইএস-সম্পর্কিত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে চাঞ্চল্যকর সাক্ষ্য

মেলবোর্ন, ৫ জুন- আইএসআইএস-সম্পর্কিত দাসত্ব ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে তার চাচা আব্রাহাম আব্বাস সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএসকে ‘অশুভ’ বলে তীব্র…

বিমানবন্দরে বিমান ছিনতাইচেষ্টার অভিযুক্ত কিশোর অস্ট্রেলিয়া ছাড়তে চেয়েছিল: আদালত

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের অ্যাভালন বিমানবন্দরে জেটস্টার এয়ারলাইন্সের একটি ফ্লাইট ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে অভিযুক্ত এক কিশোর দেশ ছাড়ার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছিল বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au