সর্বশেষ

এ কোন রূপে অপু বিশ্বাস!

  • 6:01 pm - January 08, 2026
  • পঠিত হয়েছে:১৫০ বার

মেলবোর্ন, ৮ জানুয়ারি- ঢালিউড কুইন অপু বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয়। মাঝেমধ্যেই নতুন নতুন লুকে ধরা দিয়ে ভক্তদের চমকে দেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক ব্রাইডাল ফটোশুটের বেশ কিছু ছবি শেয়ার করেছেন; যা মুহূর্তেই নজর কাড়ে তার ভক্তদের।

অপুর শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, গোল্ডেন-অব হোয়াইট একটি লেহেঙ্গায় সেজেছেন নায়িকা। সঙ্গে পরেছেন ভারি নেকলসে, ইয়ারিংস; মাথায় টিকলি। হাতে একটি পুরোনো দিনের ক্যামেরা। সঙ্গে মেকআপ আর স্নিগ্ধ হাসিতে ফুটে ওঠে তার এক রাজকীয় লুক!

ছবিগুলো পোস্ট করার পরই লাইক ও কমেন্টের বন্যা বয়ে গেছে অপুর মন্তব্য ঘরে। ভক্তরা তার এই নতুন রূপের প্রশংসা করে নানারকম মন্তব্য করছেন। একজন লিখেছেন, ‘ওয়াও! এই পোশাকে তো অপু বিশ্বাসকে রানীর মতো লাগছে, বিউটিফুল!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনি আগেও যেমন সুন্দর ছিলেন, এখনও ঠিক তেমনই আছেন।’

ক্যারিয়ারের দীর্ঘ পথ পাড়ি দিলেও সমসাময়িক ফ্যাশন ও ট্রেন্ডে যে তিনি এখনো অনন্য, এই ফটোশুটের মাধ্যমে সেটি ফের প্রমাণ করলেন এই নায়িকা।

দীর্ঘ প্রায় দুই বছরের বিরতি কাটিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন ঢালিউড কুইন। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’-এর মাধ্যমে তার এই প্রত্যাবর্তন ঘটছে। সম্প্রতি সিনেমাটির ‘ফার্স্ট লুক’ প্রকাশ হওয়ার পর থেকে দর্শকমহলে বেশ আলোচনা দেখা যায়। পোস্টারে অপু বিশ্বাসকে একবারে ভিন্ন ও রোমহর্ষক গেটআপে দেখা গেছে।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au