সর্বশেষ

মিষ্টি ইমেজ ভেঙে রক্তাক্ত প্রত্যাবর্তনে প্রিয়াঙ্কা চোপড়া

  • 10:26 pm - January 08, 2026
  • পঠিত হয়েছে:১৯২ বার

মেলবোর্ন, ৮ জানুয়ারি- মিষ্টি হাসি আর গ্ল্যামার ছাপিয়ে নতুন বছরে একেবারে ভিন্ন রূপে হাজির প্রিয়াঙ্কা চোপড়া। পর্দায় যেন ঝড় তুলতে চলেছেন তিনি। নতুন সিনেমা ‘দ্য ব্লাফ’-এ রক্তচক্ষু, কঠোর মন আর রহস্যে মোড়া চরিত্রে ধরা দিচ্ছেন তিনি—ভয়ংকর জলদস্যু রাণী ব্লাডি মেরি হিসেবে। অতীতের নিষ্ঠুরতা ভুলে নির্জন দ্বীপে শান্তির খোঁজে থাকলেও ভাগ্য আবারও তাকে টেনে আনছে রক্তাক্ত সংঘর্ষের পথে। পুরোনো প্রেম, পুরোনো শত্রু আর প্রতিশোধের আগুনে জ্বলে উঠতে চলেছে প্রিয়াঙ্কার এই নতুন অধ্যায়।

সম্প্রতি প্রিয়াঙ্কা ও প্রাইম ভিডিও তাদের আসন্ন প্রজেক্ট দ্য ব্লাফের প্রথম লুক প্রকাশ করেছে। প্রিয়াঙ্কা তার নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে সিনেমার প্রথম লুকটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘মা, রক্ষাকর্তা, জলদস্যু।’

প্রকাশিত দ্য ব্লাফ’-এর প্রথম দৃশ্যের ছবিতে দেখা যাচ্ছে ব্লাডি মেরি চরিত্রে প্রিয়াঙ্কা সমুদ্রতীরের দুর্গম পটভূমিতে আকাশে দাঁড়িয়ে কার্ল আরবানের ওপর ঝাঁপিয়ে পড়ছেন। হাতে অস্ত্র উঁচু, মুখে তীব্র ক্ষোভ।

কার্লকে দেখা যাচ্ছে লম্বা কালো কোট পরে, তার তরবারি আঘাত প্রতিহত করতে প্রস্তুত। আরেকটি দৃশ্যে প্রিয়াঙ্কা রক্ত-ময়লায় ভিজে, হাতে অস্ত্র শক্তভাবে ধরেছে এবং শত্রুকে আক্রমণ করার জন্য প্রস্তুত।

ফ্রাঙ্ক ই.ফ্লাওয়ারের পরিচালনায় নির্মিত এ সিনেমায় প্রিয়াঙ্কার পাশাপাশি অভিনয় করেছেন টেমুয়েরা মরিসন, গ্যারি বিডল, কার্ল আরবানসহ আরও অনেকে। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি থেকে প্রাইম ভিডিওতে মুক্তি পাবে এই অ্যাকশন অ্যাডভেঞ্চার ঘরোনার সিনেমাটি।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ার বিপক্ষে অঘটনের আশায় বাংলাদেশ নারী দল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামীকাল শুক্রবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে…

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কার্সন

২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার খ্যাতিমান লেখক ও কবি অ্যান কার্সন। ধ্রুপদি সাহিত্যিক ঐতিহ্যের সঙ্গে কৌতুকপূর্ণ সংলাপের মাধ্যমে সমকালীন সাহিত্যে নতুন রূপ ও…

পোল্যান্ডের স্কুলে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

পোল্যান্ডের একটি স্কুলে ১৫ বছর বয়সী এক সাবেক শিক্ষার্থীর ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে…

তুচ্ছ ঘটনায় ঢাবি অধ্যাপককে সব ক্লাস থেকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নেকাব পরা…

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক বাংলাদেশ সেনাপ্রধানের

অস্ট্রেলিয়ার পার্থে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার অনুষ্ঠিত এসব বৈঠক ‘ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল…

হরমুজে নৌ চলাচলের নিরাপদ করিডর গঠনে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজের প্রবেশ ও বের হওয়ার জন্য নিরাপদ নৌ চলাচলের করিডর গঠনে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। তেহরান বলছে, প্রণালিতে বাণিজ্যিক জাহাজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au