রাহুলের চাপের পর ছররা গুলির ঘটনায় মামলা করল দিল্লি পুলিশ
মেলবোর্ন, ২২ আগষ্ট- ভারতের রাজধানী নয়াদিল্লিতে সংসদ অভিমুখী মিছিল চলাকালে ছররা গুলি ছোড়ার অভিযোগে অবশেষে মামলা করেছে দিল্লি পুলিশ। ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে গত…
মেলবোর্ন, ৯ জানুয়ারি- প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার। বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত এই পরীক্ষা চলবে। তিন পার্বত্য জেলা ছাড়া দেশের সব জেলায় একযোগে এ পরীক্ষা গ্রহণ করা হবে। এতে অংশ নেবেন মোট ১০ লাখ ৮০ হাজার ৮০ জন পরীক্ষার্থী।
পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে কেন্দ্রপ্রবেশ, তল্লাশি এবং আচরণবিধি নিয়ে একাধিক কঠোর নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। কর্তৃপক্ষ জানিয়েছে, এসব নির্দেশনা অমান্য করলে তাৎক্ষণিক বহিষ্কারসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা বিকেল ৩টায় শুরু হলেও পরীক্ষার্থীদের অবশ্যই অন্তত এক ঘণ্টা আগে, অর্থাৎ দুপুর ২টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। দুপুর ২টা ৩০ মিনিটে কেন্দ্রের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে। এরপর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।
এবার পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার ঠেকাতে বিশেষ কড়াকড়ি আরোপ করা হয়েছে। পরীক্ষার্থীদের উভয় কান সম্পূর্ণ উন্মুক্ত রাখতে হবে, যাতে ব্লুটুথ বা অন্য কোনো ডিভাইস লুকিয়ে রাখার সুযোগ না থাকে। তল্লাশির সময় প্রয়োজনে টর্চলাইট ব্যবহার করে কান পরীক্ষা করা হবে।
পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, যেকোনো ধরনের ঘড়ি, পার্টস কিংবা কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এসব সামগ্রী পাওয়া গেলে পরীক্ষার্থীকে সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হবে এবং প্রয়োজন অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য রঙিন প্রিন্ট করা প্রবেশপত্র এবং মূল জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক। উত্তরপত্র বা ওএমআর শিট পূরণে অবশ্যই কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে।
পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিটি কেন্দ্রে ১৪৪ ধারা জারি থাকবে। পাশাপাশি নিয়োগের নামে কোনো অসাধু চক্রের সঙ্গে আর্থিক লেনদেনে জড়িত না হওয়ার জন্য পরীক্ষার্থীদের সতর্ক করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
কর্তৃপক্ষ বলছে, স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হয়ে সব নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au