বিশ্ব

সেনাবাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, সিরিয়ায় কারফিউ জারি

  • 2:42 pm - January 09, 2026
  • পঠিত হয়েছে:১৫০ বার
সিরিয়ার আলেপ্পোয় নিরাপত্তা বাহিনী ও বাসিন্দাদের পলায়ন। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৯ জানুয়ারি-  সিরিয়ার আলেপ্পো শহরের একাধিক এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। দেশটির সেনাবাহিনী ও কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ায় জননিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, আলেপ্পোর অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড এক বিবৃতিতে আশরাফিয়েহ, শেখ মাকসুদ, বানি জেইদ, আল-সিরিয়ান, আল-হুল্লুক ও আল-মিদান এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ কার্যকর থাকার ঘোষণা দেয়। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এই তথ্য প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতেই কারফিউ জারি করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট এলাকাগুলোতে সব ধরনের চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

আলেপ্পোর মিডিয়া বিভাগের পরিচালক আল জাজিরাকে জানান, চলতি সপ্তাহের শুরুতে সংঘর্ষ শুরু হওয়ার পর আশরাফিয়েহ ও শেখ মাকসুদ এলাকা থেকে এক লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। বহু পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে শহরের বাইরে অবস্থান করছে।

আশরাফিয়েহ এলাকা ছাড়তে বাধ্য হওয়া ৪৩ বছর বয়সী রানা ইসা এএফপিকে বলেন, স্নাইপার হামলার ভয়ে অনেক মানুষ এলাকা ছাড়তেও সাহস পাচ্ছেন না। তিনি জানান, পরিবারের সদস্যদের নিয়ে বেরিয়ে আসার সময় তাদের সন্তানরা আতঙ্কে কাঁপছিল। তার ভাষায়, পরিস্থিতি ছিল ভয়াবহ ও অনিশ্চয়তায় ভরা।

এই সংঘর্ষ এমন এক সময়ে ঘটছে, যখন ২০২৫ সালের মার্চে স্বাক্ষরিত এসডিএফকে রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে একীভূত করার চুক্তি বাস্তবায়ন নিয়ে দামেস্ক সরকারের সঙ্গে আলোচনা কার্যত ভেঙে পড়েছে। এসডিএফ দীর্ঘদিন ধরে সিরিয়ার উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে আসছে।

চলতি সপ্তাহে আলেপ্পোতে সংঘর্ষে অন্তত ২২ জন নিহত এবং ১৭৩ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। সিরীয় সেনাবাহিনীর অভিযোগ, এসডিএফ বেসামরিক এলাকায় আর্টিলারি ও মর্টার হামলা চালিয়েছে। তবে এসডিএফ এই অভিযোগ অস্বীকার করে বলেছে, সরকারপন্থি বাহিনীর নির্বিচার গোলাবর্ষণের কারণেই হতাহতের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার গভীর রাতে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এসডিএফ-সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলো আশরাফিয়েহ এলাকা থেকে সরে যাওয়ার পর সেখানে সরকারি বাহিনী মোতায়েন শুরু হয়েছে। সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে এসব ইউনিট বেসামরিক নাগরিকদের নিরাপত্তা এবং বিশৃঙ্খলা প্রতিরোধে কাজ করছে।

এদিকে এসডিএফ কমান্ডার মাজলুম আবদি বলেন, আলেপ্পোর সহিংসতা দামেস্ক সরকারের সঙ্গে চলমান রাজনৈতিক আলোচনা ক্ষতিগ্রস্ত করেছে। তিনি অভিযোগ করেন, আলোচনার মধ্যেই কুর্দি অধ্যুষিত এলাকায় ট্যাংক ও আর্টিলারি মোতায়েন করা হয়েছে, যার ফলে ব্যাপক বেসামরিক বাস্তুচ্যুতি ঘটেছে।

এই শাখার আরও খবর

তুচ্ছ ঘটনায় ঢাবি অধ্যাপককে সব ক্লাস থেকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নেকাব পরা…

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক বাংলাদেশ সেনাপ্রধানের

অস্ট্রেলিয়ার পার্থে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার অনুষ্ঠিত এসব বৈঠক ‘ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল…

হরমুজে নৌ চলাচলের নিরাপদ করিডর গঠনে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজের প্রবেশ ও বের হওয়ার জন্য নিরাপদ নৌ চলাচলের করিডর গঠনে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। তেহরান বলছে, প্রণালিতে বাণিজ্যিক জাহাজ…

তিন ঘণ্টা ব্যবধানে জাপানের পূর্বাঞ্চলে জোড়া ভূমিকম্প

জাপানের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে চিবা ও ইবারাকি প্রিফেকচারের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। তবে কোনো…

​হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি ও বাস্তবতা: খণ্ডিত নিন্দা নয়, প্রয়োজন গত দুই বছরের নির্যাতনের সামগ্রিক শ্বেতপত্র

​৫ অক্টোবর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে, তা যেন এক অন্তহীন নাটকের চিরচেনা দৃশ্যপট। ২৬…

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি ট্রাম্পের, সিদ্ধান্ত নিয়ে সংশয়ও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বে কয়েকটি সংঘাত নিরসনে ভূমিকা রাখার কারণে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য তিনি। তবে ২০২৬ সালের পুরস্কার শেষ পর্যন্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au