সর্বশেষ

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের মঞ্চে সঞ্চালনায় প্রিয়াঙ্কা চোপড়া

  • 5:38 pm - January 10, 2026
  • পঠিত হয়েছে:১৬৭ বার
মেলবোর্ন ১০ জানুয়ারি- আগামী ১১ জানুয়ারি রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে বসবে বিশ্বের অন্যতম সম্মানজনক পুরস্কার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। ৮৩তম গোল্ডেন গ্লোবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করবেন বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গোল্ডেন গ্লোব কর্তৃপক্ষ অনুষ্ঠান সঞ্চালকদের নামের তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও বিশ্বের হাইপ্রোফাইল তারকারা রয়েছেন।

তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো- জর্জ ক্লুনি, জুলিয়া রবার্ট, পামেলা অ্যান্ডারসন, অরল্যান্ডো ব্লুম, মাইলি সাইরাস, স্নুপ ডগদের মতো তারকারা।

সঞ্চালক নিকি গ্লেজারের সঙ্গে এ তালিকার উপস্থাপকেরা মঞ্চে যোগ দেবেন। এবারো অনুষ্ঠানটি সঞ্চালনায় থাকছেন তিনি। ডিক ক্লার্ক প্রোডাকশন্স প্রযোজিত এই অনুষ্ঠান ১১ জানুয়ারি সরাসরি সম্প্রচারিত হবে- বিকাল ৫টা (পিটি) / রাত ৮টায় (ইটি) সিবিএস চ্যানেলে।

বাংলাদেশ সময় সোমবার (১২ জানুয়ারি) সকাল ৭টায়।এবারের আসরে সর্বোচ্চ মনোনয়ন পেয়েছে লিওনার্দো ডিক্যাপ্রিওর বহুল আলোচিত সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ৯টি মনোনয়ন নিয়ে শীর্ষে অবস্থান করছে এটি। আটটি মনোনয়ন নিয়ে তার পরের স্থানে রয়েছে ‘সেন্টিমেন্টাল ভ্যালু’।

‘সিনার্স’ ও ‘হ্যামনেট’ পেয়েছে ছয়টি করে মনোনয়ন।

 

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ার বিপক্ষে অঘটনের আশায় বাংলাদেশ নারী দল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামীকাল শুক্রবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে…

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কার্সন

২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার খ্যাতিমান লেখক ও কবি অ্যান কার্সন। ধ্রুপদি সাহিত্যিক ঐতিহ্যের সঙ্গে কৌতুকপূর্ণ সংলাপের মাধ্যমে সমকালীন সাহিত্যে নতুন রূপ ও…

পোল্যান্ডের স্কুলে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

পোল্যান্ডের একটি স্কুলে ১৫ বছর বয়সী এক সাবেক শিক্ষার্থীর ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে…

তুচ্ছ ঘটনায় ঢাবি অধ্যাপককে সব ক্লাস থেকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নেকাব পরা…

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক বাংলাদেশ সেনাপ্রধানের

অস্ট্রেলিয়ার পার্থে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার অনুষ্ঠিত এসব বৈঠক ‘ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল…

হরমুজে নৌ চলাচলের নিরাপদ করিডর গঠনে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজের প্রবেশ ও বের হওয়ার জন্য নিরাপদ নৌ চলাচলের করিডর গঠনে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। তেহরান বলছে, প্রণালিতে বাণিজ্যিক জাহাজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au