সর্বশেষ

বৈধ ঘোষণা করা হলো তাসনিম জারার মনোনয়নপত্র

  • 6:17 pm - January 10, 2026
  • পঠিত হয়েছে:১১৮ বার
তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

মেলবোর্ন, ১০ জানুয়ারি- ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রাথমিক যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল হলেও আপিল শুনানিতে সেই সিদ্ধান্ত বাতিল হয়ে তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন।

এর আগে শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। ওই সিদ্ধান্তের পরই তিনি নির্বাচন কমিশনে আপিল করার কথা জানান। পরবর্তীতে সোমবার (৫ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে তিনি মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন।

শনিবার (১০ জানুয়ারি) জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের দেওয়া প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল নিষ্পত্তির শুনানি শুরু হয়। শুনানির প্রথম দিনেই নির্বাচন কমিশন তাসনিম জারার আপিল মঞ্জুর করে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। ফলে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার নির্বাচনে অংশগ্রহণের পথ আবারও খুলে যায়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শনিবার বিকাল পাঁচটা পর্যন্ত প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে মোট ৭০ জন প্রার্থীর আপিল শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুক্রবার পর্যন্ত মোট ৭২৩ জন প্রার্থী তাদের বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছিলেন। তবে পরে ৭৮ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এর ফলে চূড়ান্তভাবে ৬৪৫ জন প্রার্থীর আপিল আবেদন নিষ্পত্তির জন্য তালিকাভুক্ত হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এসব আপিল আবেদনের শুনানি ও নিষ্পত্তি চলবে। এরপর ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহারের সুযোগ পাবেন। সব প্রক্রিয়া শেষে প্রতীক চূড়ান্ত করা হবে এবং তারপরই শুরু হবে জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au