সর্বশেষ

বিক্ষোভকারীদের রাজপথে থাকার আহ্বান, ইরানে ফেরার ইঙ্গিত রেজা পাহলভির

  • 6:35 pm - January 10, 2026
  • পঠিত হয়েছে:৫৪ বার
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দেশে চলমান সরকারবিরোধী বিক্ষোভ আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ জানুয়ারি- ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দেশে চলমান সরকারবিরোধী বিক্ষোভ আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি নিজেও ইরানে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে ঘোষণা দিয়েছেন। শনিবার দেওয়া এক বার্তায় তিনি বিক্ষোভকারীদের আগামী আরও দুই রাত রাজপথে থাকার, নগরকেন্দ্রগুলো দখলে নেওয়ার এবং আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

বিক্ষোভকারীদের উদ্দেশে পাঠানো ওই বার্তায় রেজা পাহলভি তাদের সাহস ও দৃঢ়তার প্রশংসা করেন। তিনি বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার তার আহ্বানে সাড়া দিয়ে লাখো মানুষ রাস্তায় নেমেছে। এই গণজাগরণ ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বের হুমকি ও দমননীতির বিরুদ্ধে শক্ত অবস্থানের প্রমাণ। তার মতে, এই বিক্ষোভের ব্যাপকতা শাসকগোষ্ঠীকে নাড়িয়ে দিয়েছে এবং তাদের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করে দিয়েছে।

রেজা পাহলভি বলেন, আন্দোলনের পরবর্তী ধাপে শুধু রাস্তায় নামলেই হবে না, বরং টানা উপস্থিতি বজায় রাখতে হবে এবং শাসকগোষ্ঠীর ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে হবে। তিনি দাবি করেন, ইসলামী প্রজাতন্ত্রের আর্থিক জীবনরেখা কেটে দিতে পারলে তাদের দমন-পীড়ন চালিয়ে যাওয়ার সক্ষমতা ভেঙে পড়বে।

এই লক্ষ্য বাস্তবায়নে তিনি পরিবহন, তেল, গ্যাস এবং সামগ্রিক জ্বালানি খাতের শ্রমিকদের দেশব্যাপী ধর্মঘট শুরু করার আহ্বান জানান। তার ভাষায়, এই খাতগুলোতে কর্মবিরতি হলে সরকারের প্রশাসনিক ও নিরাপত্তা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে।

নির্বাসিত যুবরাজ বিক্ষোভকারীদের শনিবার ও রোববার সন্ধ্যা ৬টা থেকে আবার রাজপথে নামার আহ্বান জানান। তিনি বলেন, জাতীয় পতাকা, প্রতীক ও ছবি হাতে নিয়ে জনপরিসর পুনর্দখল করতে হবে। আন্দোলনের লক্ষ্য এখন আর প্রতীকী প্রতিবাদে সীমাবদ্ধ থাকা উচিত নয়। বরং বড় শহরগুলোর কেন্দ্রীয় এলাকা দখল করা এবং সেখানে অবস্থান ধরে রাখার জন্য প্রস্তুতি নিতে হবে।

তিনি বিক্ষোভকারীদের বিভিন্ন দিক থেকে নগরকেন্দ্রের দিকে অগ্রসর হওয়ার, আলাদা আলাদা মিছিলকে একত্র করার এবং দীর্ঘ সময় রাস্তায় থাকার জন্য আগেভাগেই ন্যূনতম প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করার আহ্বান জানান। তার মতে, সংগঠিত ও ধারাবাহিক উপস্থিতিই আন্দোলনের শক্তি বাড়াবে।

নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র ইউনিটের যেসব সদস্য ইতোমধ্যে বিরোধীদের প্রতি সহানুভূতির ইঙ্গিত দিয়েছেন, তাদের উদ্দেশেও বার্তা দেন রেজা পাহলভি। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্রের দমনযন্ত্রকে আরও ধীর ও ব্যাহত করতে হবে, যাতে এক পর্যায়ে সেটি পুরোপুরি অচল হয়ে পড়ে।

একই সঙ্গে তিনি জানান, তিনি নিজেও ইরানে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এই প্রত্যাবর্তনকে তিনি জাতীয় বিপ্লবের বিজয়ের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। তার বিশ্বাস, সেই সময় খুব দ্রুত এগিয়ে আসছে এবং তখন তিনি ইরানি জনগণের পাশে দাঁড়াবেন।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

এই শাখার আরও খবর

মহানবীকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ এপ্রিল- খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার…

মুম্বাইয়ে সালমানের সঙ্গে নয়নতারার মিশন শুরু

মেলবোর্ন, ২২ এপ্রিল- বলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দুই ভিন্ন ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা-সালমান খান ও দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। মুম্বাইয়ে শুরু হয়েছে তাদের…

শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন মঞ্জুর

মেলবোর্ন, ২২ এপ্রিল-  রাজধানীতে আলোচিত ঘটনার পর দেড় মাসের শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম অবশেষে জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত…

ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে আলোচিত ঘুষকাণ্ডে প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলা…

ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না

মেলবোর্ন, ২২ এপ্রিল-  মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জাহাজ চলাচলে। ইসলামিক বিপ্লবী গার্ড কোরের…

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে মাথাপিছু জিডিপির হিসাবে ভারতের তুলনায় এগিয়ে যেতে পারে বাংলাদেশ। যদিও সামগ্রিক অর্থনীতির আকারে ভারত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au