সর্বশেষ

নিরপরাধ আওয়ামী লীগ নেতাদের হয়রানি হলে থানা ঘেরাও: হারুনুর রশীদ হুঁশিয়ারি

  • 8:28 pm - January 10, 2026
  • পঠিত হয়েছে:১৬০ বার
নিরপরাধ আওয়ামী লীগ নেতাদের হয়রানি হলে থানা ঘেরাও: হারুনুর রশীদ হুঁশিয়ারি

মেলবোর্ন, ১০ জানুয়ারি- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হারুনুর রশীদ বলেছেন, আওয়ামী লীগের নিরপরাধ নেতাকর্মীদের হয়রানি বা গ্রেফতার করা হলে তিনি জনসাধারণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাও করবেন। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকায় কল্যাণপুর যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

হারুনুর রশীদ বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রতীক নেই। ফলে আওয়ামী লীগের ভোটাররা নিজের পছন্দমতো জামায়াতে ইসলাম বা বিএনপিকে ভোট দিতে পারেন। কিন্তু কেউ যদি আওয়ামী লীগ করার অজুহাতে হয়রানি বা গ্রেফতার করা হয়, তা মেনে নেওয়া হবে না। তিনি উল্লেখ করেন, ইতিমধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে, যেখানে আওয়ামী লীগ করার অভিযোগে মানুষকে হয়রানি করা হয়েছে। তাই নিরপরাধদের যেন কোনোভাবেই হয়রানি করা না হয়। নাহলে জনগণকে সঙ্গে নিয়ে তিনি নিজেই থানা ঘেরাও করবেন।

তিনি বলেন, “আমরা আওয়ামী লীগের সময় ঘরে বসেও মামলা খেয়েছি। এখন যদি নিরপরাধ মানুষকে মিথ্যা মামলায় আটক করা হয়, তাহলে পার্থক্য কোথায়? এই দেশে আওয়ামী লীগের লোকজন বাস করে সবাই কি অপরাধী?”

নির্বাচিত হলে প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনার অঙ্গীকারও করেন হারুনুর রশীদ। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জে অন্যায়, চাঁদাবাজি বা দখলদারি চলবে না। বিএনপি বা এমপির লোক হওয়ার কারণে কেউ অন্যায় করলে ছাড় পাবে না। তিনি মানুষকে নিরাপত্তা দিতে থানা বা ভূমি অফিসে ঘুষ দেওয়ার সংস্কৃতি আর দেখতে চাইছেন না। যুব সমাজকে তিনি আহ্বান জানান, এই পরিবর্তনের জন্য তাদের সমর্থন প্রয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সুলতানুল ইসলাম সুলতান, জেলা তাঁতি দলের আহ্বায়ক আতাউর রহমান, পৌর যুবদলের সদস্য আব্দুর রহিম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাবেক কাউন্সিলর ইফতেখার আহমেদ রঞ্জুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এই শাখার আরও খবর

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au