বিশ্ব

ইরানের পতাকার ইমোজি বদলে দিল এক্স

  • 2:26 am - January 11, 2026
  • পঠিত হয়েছে:১৪৮ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ জানুয়ারি- যুক্তরাষ্ট্রভিত্তিক সোশ্যাল মিডিয়া কোম্পানি ‘এক্স’ তাদের ওয়েব প্ল্যাটফর্মে ইরানের পতাকার ইমোজি ডিজাইন হালনাগাদ করেছে।

দেশটিতে চলমান বিক্ষোভের মধ্যে বর্তমান পতাকায় ‘ইসলামিক রিপাবলিক’-এর প্রতীকের পরিবর্তে সেখানে দেশটির পুরনো ঐতিহাসিক ‘সিংহ ও সূর্য’ সংবলিত প্রতীকটি বসানো হয়েছে।

আনাদোলুর খবরে বলা হয়, এই পরিবর্তনটি শুধুমাত্র এক্স এর ওয়েব সংস্করণের জন্য কার্যকর করা হয়েছে; মোবাইল প্ল্যাটফর্মগুলোতে এখনও ইরানের বর্তমান অফিশিয়াল পতাকা প্রদর্শিত হচ্ছে।

আগের ইমোজিতে ইরানের বর্তমান দাপ্তরিক পতাকা প্রদর্শিত হতো, যার মাঝখানে ১৯৭৯ সালের বিপ্লবের পর প্রবর্তিত একটি লাল প্রতীক রয়েছে।

নতুন ইমোজিতে ‘সিংহ ও সূর্য’ মোটিফ ব্যবহার করা হয়েছে। এই প্রতীকটি ১৯৭৯ সালের বিপ্লবের আগে শতাব্দীকাল ধরে ইরানের জাতীয় পতাকায় ব্যবহৃত হতো এবং এটি মূলত প্রাক-বিপ্লব যুগের সাথে সম্পর্কিত।

এই পরিবর্তনের ফলে ইরানের সরকারি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের অফিশিয়াল অ্যাকাউন্টগুলোতেও (যেমন: তাসনিম নিউজ) এখন নতুন এই ঐতিহাসিক ইমোজিটি দেখা যাচ্ছে। ব্রাউজারের মাধ্যমে যারা ‘এক্স’ ব্যবহার করছেন, তাদের কাছে পুরনো বা নতুন সব পোস্টেই এই পরিবর্তিত পতাকাটি দৃশ্যমান হচ্ছে।

একই দিনে, ‘এক্স’-এর মালিক এবং স্পেসএক্স-এর প্রধান ইলন মাস্ক ইরানে স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট সক্রিয় করেছেন। দেশজুড়ে সরকারিভাবে ইন্টারনেট ব্ল্যাকআউট বা সংযোগ বিচ্ছিন্ন রাখার প্রতিবাদে এবং বিক্ষোভকারীদের সহায়তায় তিনি নির্দিষ্ট সময়ের জন্য এই সেবাটি বিনামূল্যে উন্মুক্ত করে দিয়েছেন।

গত ২৮ ডিসেম্বর থেকে ইরানের রিয়ালের ব্যাপক দরপতন এবং চরম অর্থনৈতিক সংকটের কারণে তেহরানের গ্র্যান্ড বাজার থেকে এই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ দ্রুত দেশটির ৩১টি প্রদেশে ছড়িয়ে পড়েছে এবং পরিস্থিতি ক্রমেই রাজনৈতিক মোড় নিচ্ছে।

এই শাখার আরও খবর

তুচ্ছ ঘটনায় ঢাবি অধ্যাপককে সব ক্লাস থেকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নেকাব পরা…

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক বাংলাদেশ সেনাপ্রধানের

অস্ট্রেলিয়ার পার্থে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার অনুষ্ঠিত এসব বৈঠক ‘ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল…

হরমুজে নৌ চলাচলের নিরাপদ করিডর গঠনে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজের প্রবেশ ও বের হওয়ার জন্য নিরাপদ নৌ চলাচলের করিডর গঠনে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। তেহরান বলছে, প্রণালিতে বাণিজ্যিক জাহাজ…

তিন ঘণ্টা ব্যবধানে জাপানের পূর্বাঞ্চলে জোড়া ভূমিকম্প

জাপানের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে চিবা ও ইবারাকি প্রিফেকচারের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। তবে কোনো…

​হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি ও বাস্তবতা: খণ্ডিত নিন্দা নয়, প্রয়োজন গত দুই বছরের নির্যাতনের সামগ্রিক শ্বেতপত্র

​৫ অক্টোবর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে, তা যেন এক অন্তহীন নাটকের চিরচেনা দৃশ্যপট। ২৬…

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি ট্রাম্পের, সিদ্ধান্ত নিয়ে সংশয়ও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বে কয়েকটি সংঘাত নিরসনে ভূমিকা রাখার কারণে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য তিনি। তবে ২০২৬ সালের পুরস্কার শেষ পর্যন্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au