বিশ্ব

কেন হাড়হিম ঠাণ্ডায় ৬৭০ কি.মি. পথ পাড়ি দিয়েছিলেন জয়শংকর

  • 2:08 pm - January 11, 2026
  • পঠিত হয়েছে:১০৪ বার
আমেরিকার রাস্তায় জয়শংকরের কনভয়। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১১ জানুয়ারি- জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেসের সঙ্গে পূর্বনির্ধারিত একটি গুরুত্বপূর্ণ বৈঠক। কিন্তু শাটডাউনের জেরে বন্ধ বিমান পরিষেবা। এই পরিস্থিতিতে সফর বাতিল না করে গাড়িতেই প্রায় ৬৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিউইয়র্কে পৌঁছেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরের সময়কার এই ঘটনাটি সম্প্রতি প্রকাশ্যে এনেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

মার্কিন কর্তৃপক্ষের দেওয়া তথ্যে জানা গেছে, শাটডাউনের কারণে নির্ধারিত সময়ের মধ্যে বিমানে নিউইয়র্কে পৌঁছানো সম্ভব হয়নি। অথচ জাতিসংঘের মহাসচিবের সঙ্গে জয়শংকরের বৈঠকটি ছিল আগে থেকেই নির্ধারিত ও কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। সে কারণেই বিকল্প হিসেবে সড়কপথে যাত্রার সিদ্ধান্ত নেওয়া হয়।

আমেরিকা-কানাডা সীমান্তের লুইস্টন-কুইস্টন ব্রিজ এলাকা থেকে শুরু হয় এই দীর্ঘ গাড়ি সফর। প্রচণ্ড শীত, কম দৃশ্যমানতা এবং প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সাত ঘণ্টার এই যাত্রা অব্যাহত রাখা হয়। জয়শংকরের নিরাপত্তায় ছিলেন মার্কিন নিরাপত্তা সংস্থার সদস্যরা। দীর্ঘ পথের কারণে একাধিকবার গাড়ির চালক বদল করা হয়।

সফরের এক পর্যায়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। নিরাপত্তার দায়িত্বে থাকা বিস্ফোরক শনাক্তকারী কুকুর কনভয়কে সতর্ক সংকেত দেয়। সঙ্গে সঙ্গে ওই এলাকা ঘিরে ফেলা হয় এবং ডাকা হয় বিশেষজ্ঞ নিরাপত্তা দলকে। তল্লাশি শেষে কোনো ঝুঁকি না পাওয়ায় আবার যাত্রা শুরু হয়।

এই দীর্ঘ সফরের মধ্যেই ঘটে একটি পথ দুর্ঘটনা। দুর্ঘটনায় আহত এক নারীকে উদ্ধার করে দ্রুত অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পাঠানো হয়। নিরাপত্তা ও মানবিক দায়িত্ব পালনের পর আবারও কনভয় এগিয়ে যায় গন্তব্যের দিকে।

সব প্রতিকূলতা পেরিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই নিউইয়র্কের ম্যানহাটনে পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো সফরজুড়ে জয়শংকরের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের ঘাটতি রাখা হয়নি।

কূটনৈতিক মহলে এই সফরকে দায়িত্ববোধ ও অঙ্গীকারের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। শাটডাউন, তীব্র শীত এবং নিরাপত্তা ঝুঁকির মধ্যেও জরুরি বৈঠকটি সম্পন্ন করতে জয়শংকরের এই দীর্ঘ সড়কযাত্রা আন্তর্জাতিক পরিসরে আলোচনার জন্ম দিয়েছে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au