বিশ্ব

ইরানে বিক্ষোভকারীদের ওপর নির্বিচার গুলি, নিহতের সংখ্যা দুই হাজার ছাড়ানোর আশঙ্কা

  • 3:11 pm - January 11, 2026
  • পঠিত হয়েছে:১৩৭ বার
তেহরানের বিভিন্ন অংশ এবং কারাজের ফাদরিসে সবচেয়ে বেশি সহিংসতা হচ্ছে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১১ জানুয়ারি- ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তাবাহিনীর কঠোর অভিযানে গত ৪৮ ঘণ্টায় প্রায় দুই হাজার মানুষ নিহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের লক্ষ্য করে তাজা গুলি ছোড়ার তথ্য মিলছে, যদিও ইন্টারনেট বন্ধ থাকায় প্রকৃত চিত্র এখনো পুরোপুরি জানা যাচ্ছে না।

রোববার (১১ জানুয়ারি) লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানায়, দেশজুড়ে ইন্টারনেট কার্যত বিচ্ছিন্ন রেখে ব্যাপক দমন অভিযান চালানো হচ্ছে। বিক্ষোভ ছড়িয়ে পড়া এলাকাগুলোতে নিরাপত্তাবাহিনী প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দক্ষিণ তেহরানের কাহরিজাক এলাকা থেকে পাঠানো একটি ভিডিওতে রাস্তায় পড়ে থাকা একাধিক মরদেহ এবং বডি ব্যাগে রাখা লাশ দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেখানে কয়েক ডজন মরদেহ পড়ে ছিল। একই এলাকায় একটি শিল্প কারখানার শেডের কাছেও আরও মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

এ ছাড়া কারাজের ফারদিস অঞ্চল, পূর্ব তেহরানের আলঘাদির হাসপাতাল এবং আশপাশের এলাকা থেকে পাঠানো ভিডিওতেও একাধিক মরদেহের দৃশ্য দেখা গেছে। এসব তথ্য থেকে বোঝা যাচ্ছে, সহিংসতা শুধু একটি বা দুটি শহরে সীমাবদ্ধ নেই; যেখানে বিক্ষোভ হচ্ছে, সেখানেই গুলি চালানো হচ্ছে।

ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় হতাহতের পূর্ণাঙ্গ হিসাব পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। তবে যেসব ভিডিও ও প্রত্যক্ষদর্শীর বর্ণনা পাওয়া যাচ্ছে, সেগুলো বিশ্লেষণ করে সংবাদমাধ্যমটি বলছে, বহু এলাকায় সরাসরি প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হচ্ছে।

উত্তরাঞ্চলের শহর রাশতের এক চিকিৎসক জানিয়েছেন, শুধু তাঁর হাসপাতালেই অন্তত ৭০টি মরদেহ আনা হয়েছে। অন্য হাসপাতালগুলোতেও একই ধরনের চাপ তৈরি হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে।

সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, তেহরানের বিভিন্ন অংশ এবং কারাজের ফারদিস এলাকায় সহিংসতা সবচেয়ে তীব্র। এ ছাড়া দেশের অন্যান্য শহর থেকেও বিক্ষোভকারীদের ওপর ব্যাপক গুলি চালানোর খবর আসছে।

সাধারণ ইন্টারনেট সংযোগ বন্ধ থাকলেও ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে কিছু ভিডিও ও তথ্য বাইরে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। এসব ভিডিওতে বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ বিক্ষোভকারীদের দৃশ্য দেখা যাচ্ছে, যা পরিস্থিতির ভয়াবহতার ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

এই শাখার আরও খবর

তুচ্ছ ঘটনায় ঢাবি অধ্যাপককে সব ক্লাস থেকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নেকাব পরা…

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক বাংলাদেশ সেনাপ্রধানের

অস্ট্রেলিয়ার পার্থে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার অনুষ্ঠিত এসব বৈঠক ‘ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল…

হরমুজে নৌ চলাচলের নিরাপদ করিডর গঠনে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজের প্রবেশ ও বের হওয়ার জন্য নিরাপদ নৌ চলাচলের করিডর গঠনে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। তেহরান বলছে, প্রণালিতে বাণিজ্যিক জাহাজ…

তিন ঘণ্টা ব্যবধানে জাপানের পূর্বাঞ্চলে জোড়া ভূমিকম্প

জাপানের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে চিবা ও ইবারাকি প্রিফেকচারের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। তবে কোনো…

​হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি ও বাস্তবতা: খণ্ডিত নিন্দা নয়, প্রয়োজন গত দুই বছরের নির্যাতনের সামগ্রিক শ্বেতপত্র

​৫ অক্টোবর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে, তা যেন এক অন্তহীন নাটকের চিরচেনা দৃশ্যপট। ২৬…

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি ট্রাম্পের, সিদ্ধান্ত নিয়ে সংশয়ও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বে কয়েকটি সংঘাত নিরসনে ভূমিকা রাখার কারণে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য তিনি। তবে ২০২৬ সালের পুরস্কার শেষ পর্যন্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au