বাংলাদেশ

‘চিকিৎসা অবহেলায়’ কারাগারে বিশিষ্ট সংগীতশিল্পী প্রলয় চাকীর মৃত্যু

  • 4:15 pm - January 12, 2026
  • পঠিত হয়েছে:২৬৭ বার
সংগীতশিল্পী প্রলয় চাকী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ জানুয়ারি- পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার হওয়া জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সংগীতশিল্পী প্রলয় চাকী কারাগারে থাকা অবস্থায় মারা গেছেন। রোববার ১১ জানুয়ারি রাত সোয়া ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তবে তাঁর মৃত্যু নিয়ে পরিবারের পক্ষ থেকে গুরুতর অভিযোগ তোলা হয়েছে। স্বজনদের দাবি, কারা কর্তৃপক্ষের অবহেলা এবং সময়মতো যথাযথ চিকিৎসা না পাওয়ার কারণেই প্রলয় চাকীর মৃত্যু হয়েছে।

পাবনা জেলা কারাগারের জেল সুপার মো. ওমর ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রলয় চাকী ডায়াবেটিসসহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত শুক্রবার ৯ জানুয়ারি সকালে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। তখন তাঁকে প্রথমে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তাঁর মৃত্যু হয়।

তবে প্রলয় চাকীর পরিবারের বক্তব্য ভিন্ন। তাঁর ছেলে অভিযোগ করে বলেন, তাঁর বাবা আগে থেকেই হার্ট অ্যাটাকের রোগী ছিলেন। এমন গুরুতর শারীরিক অবস্থার পরও তাঁকে কারাগারের সিসিইউ সুবিধায় না রেখে সাধারণ প্রিজনার সেলে রাখা হয়েছিল। ওই সেলে তাঁর চলাফেরার ওপর বিধিনিষেধ থাকলেও তাঁকে দিয়ে বিভিন্ন কাজ করানো হতো বলে অভিযোগ করেন তিনি। এতে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরিবারের দাবি, অসুস্থতার বিষয়টি বারবার জানানো হলেও প্রয়োজনীয় চিকিৎসা ও বিশেষ পর্যবেক্ষণের ব্যবস্থা নেওয়া হয়নি।

প্রলয় চাকীর গ্রেপ্তারের পেছনের ঘটনাও আলোচনায় এসেছে। গত বছরের ১৬ ডিসেম্বর সকালে পাবনা শহরের পাথরতলা এলাকার নিজ বাসা থেকে তাঁকে আটক করে ডিবি পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

প্রলয় চাকীর মৃত্যু ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে কারাগারে বন্দিদের চিকিৎসা ব্যবস্থা ও দায়িত্বশীলতার বিষয়টি নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। পরিবারের অভিযোগের পর বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো তদন্ত হবে কি না, তা নিয়েও অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au