সর্বশেষ

‘হুমকির মামলা’ থেকে অব্যাহতি পেলেন মেহজাবীন

  • 9:26 pm - January 12, 2026
  • পঠিত হয়েছে:১৭৫ বার
‘হুমকির মামলা’ থেকে অব্যাহতি পেলেন মেহজাবীন

মেলবোর্ন, ১২ জানুয়ারি- হুমকি-ধমকি দেওয়ার অভিযোগে করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিশান চৌধুরী।

সোমবার সকালে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার শুনানি শেষে তাকে অব্যাহতির আদেশ দেন।

এদিন (সোমবার) মামলায় আসামির জবাব দাখিলের জন্য দিন ধার্য ছিল। আদালতে মেহজাবীন ও আলিশানের পক্ষে আইনজীবী তুহিন হাওলাদার জবাব দাখিল করেন। শুনানি শেষে আদালত উভয় পক্ষের বক্তব্য বিবেচনা করে অভিযোগ থেকে অব্যাহতির সিদ্ধান্ত দেন।

আইনজীবী তুহিন হাওলাদার জানান, বাদীর আর্জি ও বক্তব্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। অধিকাংশই সাজানো এবং মনগড়া। বাদীর ঠিকানা, মোবাইল নম্বর এবং স্বাক্ষীর তথ্যও অস্পষ্ট ও অকার্যকর। বাদী মেহজাবীন চৌধুরীর সঙ্গে কখনো পরিচয়ই হয়নি, তাই হুমকি-ধমকির অভিযোগ প্রমাণিত হয়নি।

তিনি আরো বলেন, শুনানিতে বাদী প্রমাণ বা যৌক্তিক তথ্য আদালতে উপস্থাপন করতে ব্যর্থ হন। সব তথ্য বিচার বিশ্লেষণের পর আদালত আমাদের পক্ষ সমর্থন করে অব্যাহতির আদেশ দিয়েছেন। ফলে মেহজাবীন চৌধুরী ও আলিশান চৌধুরী মামলার দায় থেকে মুক্ত।

এই শাখার আরও খবর

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ

জলবায়ু পরিবর্তনের প্রভাব, যুদ্ধ, বাণিজ্যিক অস্থিরতা এবং সরবরাহব্যবস্থায় বাড়তে থাকা অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে,…

চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী?

বাংলাদেশ বিমানবাহিনী আধুনিকায়নের অংশ হিসেবে চীন থেকে নতুন প্রজন্মের যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে। আলোচনায় থাকা চীনের তৈরি জে-১০সি যুদ্ধবিমান নিয়ে ইতোমধ্যে দেশের প্রতিরক্ষা অঙ্গনে ব্যাপক…

মৃত্যুর ২০ বছর পর প্রকাশ্যে স্টিভ আরউইনের আবেগঘন শেষ বার্তা

মৃত্যুর ২০ বছর পর প্রকাশ্যে এসেছে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ‘ক্রোকোডাইল হান্টার’ স্টিভ আরউইনের তাঁর দলের উদ্দেশে দেওয়া শেষ আবেগঘন বার্তা। কুমির নিয়ে গবেষণার শেষ অভিযানে যাওয়ার…

ছয় সপ্তাহের মধ্যে ইরানের আকস্মিক হামলার আশঙ্কা সাবেক মার্কিন রাষ্ট্রদূতের

আগামী ছয় সপ্তাহের মধ্যে ইরান আকস্মিক হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিউনিশিয়ায় দায়িত্ব পালন করা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জোয়ে হুড। তাঁর ধারণা, বিশেষ…

রংপুরের চার খুন: তদন্ত কি ঘুরিয়ে দিচ্ছেন দুই পুলিশ কর্মকর্তা?

রংপুরে গত ১৯ আগস্ট একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে। বিশেষ করে হত্যাকাণ্ডের আগে ও পরে পুলিশের ঊর্ধ্বতন দুই…

জ্বালানি ব্যয়ের চাপে পিডিবি, বিদ্যুৎ খাতে লোকসান ৬০ হাজার কোটি ছাড়ানোর আশঙ্কা

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের উত্তেজনা এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব সরাসরি পড়ছে বাংলাদেশের বিদ্যুৎ খাতে। জ্বালানি আমদানির ব্যয় বেড়ে যাওয়ায় বাড়ছে বিদ্যুৎ উৎপাদনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au