বিনোদন

‘ব্যাটল অব গলওয়ান’: কে কত পারিশ্রমিক নিচ্ছেন?

  • 9:38 pm - January 12, 2026
  • পঠিত হয়েছে:৩১৯ বার
‘ব্যাটল অব গলওয়ান’: কে কত পারিশ্রমিক নিচ্ছেন?

মেলবোর্ন, ১২ জানুয়ারি- বলিউড সুপারস্টার সালমান খানের আগামী ছবি ‘ব্যাটল অব গলওয়ান’ মুক্তি পাবে চলতি বছরেই। মুক্তির আগেই ছবিটি নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত সালমানের ছবি ‘সিকন্দর’ বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে না পারলেও, এই নতুন সিনেমা ঘিরে ভক্তরা আশাবাদী।

জানা গেছে, লরেন্স বিশ্নোইয়ের হুমকির আবহে কড়া নিরাপত্তার মধ্যেই ছবিটির শুটিং সম্পন্ন করেছেন বলিউডের ভাইজান সালমান। চরিত্রের প্রয়োজনে শরীরচর্চা করে নিজেকে নতুনভাবে প্রস্তুত করেছেন তিনি। তার এই পরিশ্রমের মূল্যও মিলছে মোটা অঙ্কে। সাধারণত ১০০ থেকে ১৫০ কোটি টাকা পারিশ্রমিক নেয়া সালমান খান এই ছবির জন্য নিচ্ছেন প্রায় ১১০ কোটি টাকা।

ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা গোবিন্দ। বাস্তব জীবনেও সালমানের সঙ্গে তার সম্পর্ক যথেষ্ট ভালো। বহুদিন পর একসঙ্গে পর্দায় ফিরছেন এই দুই তারকা। সাধারণত ৫-৬ কোটি টাকা পারিশ্রমিক নেয়া গোবিন্দ এই ছবির জন্য পাচ্ছেন প্রায় ৮ কোটি টাকা।

এই ছবির মাধ্যমে প্রথমবার সালমানের সঙ্গে কাজ করছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংহ। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাকে। সূত্রের খবর, সাধারণত ১ কোটি টাকা পারিশ্রমিক নিলেও এই ছবির জন্য তিনি পাচ্ছেন ২ কোটি টাকা।

এছাড়াও ছবিতে রয়েছেন অভিনেতা অঙ্কুর ভাটিয়া। ‘হসিনা’, ‘জঞ্জীর’, ‘এ সুটেবল বয়’-এর মতো প্রজেক্টে কাজ করা অঙ্কুর এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন বলে জানা গেছে। তার পারিশ্রমিক ধরা হয়েছে প্রায় ১.৫ কোটি টাকা।

‘সিকন্দর’ ছবিতে অভিনয় করা অভিলাষ চৌধুরী-কেও দেখা যাবে ‘ব্যাটল অব গলওয়ান’-এ। শোনা যাচ্ছে, এই ছবির জন্য তিনি পাচ্ছেন ৫০ লাখ টাকা।

ইয়ো ইয়ো হানি সিংহের ‘মিলিয়নিয়ার’ মিউজিক ভিডিওতে নজর কেড়েছিলেন হীরা সোহাল। এই ছবিতে অভিনয় করে তিনি পাচ্ছেন প্রায় ১ কোটি টাকা।

যদিও নির্মাতাদের তরফে এখনো আনুষ্ঠানিকভাবে পারিশ্রমিক সংক্রান্ত কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। উল্লেখ্য, আগামী ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ব্যাটল অব গলওয়ান’।

এই শাখার আরও খবর

ফের ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক ইলন মাস্ক

স্পেসএক্স ও টেসলার শেয়ারের দাম বাড়ায় আবারও ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। সোমবার সকালে শেয়ারবাজারে লেনদেন শুরুর পর তার মোট সম্পদের…

১৪ মিনিটে ৪ গোল করে জিদানের ফ্রান্সের চমক

উয়েফা নেশনস লিগে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে বেলজিয়ামকে ৪-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের ফ্রান্স। ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা ফ্রান্স শেষ ১৪ মিনিটে চার গোল…

‘গল্পের জাদুকর’ জেফরি আর্চার আর নেই

জনপ্রিয় ব্রিটিশ লেখক ও সাবেক রাজনীতিবিদ জেফরি আর্চার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। স্থানীয় সময় সোমবার (৫ অক্টোবর) নিজ বাড়িতে লেখালেখির সময়…

ইতিহাসের মহানায়ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

কেউ কেউ ইতিহাসে স্থান করে নেন; আবার কেউ এমনভাবে একটি জাতির জীবনে আবির্ভূত হন, যাঁকে বাদ দিয়ে সেই জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টিই লেখা যায়…

অস্ট্রেলিয়ার বাড়ি নিয়ে দ্বন্দ্ব, ভাঙল ফারুকী-তিশার সংসার?

শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সংসারে ভাঙনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অস্ট্রেলিয়ায় তিশার নামে থাকা একটি বাড়ি বিক্রি…

সিডনিতে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশনের দশম মহালয়া উদ্‌যাপন

OTN বাংলা, সিডনি: অস্ট্রেলিয়ার সিডনিতে উৎসবমুখর, ভক্তিময় ও আবেগঘন পরিবেশে দশমবারের মতো মহালয়া উদ্‌যাপন করেছে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন (বিপিএ)। ৪ অক্টোবর ২০২৬, রবিবার সিডনির রোজলিয়া…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au