খেলা

বিশ্বকাপ থেকে মুস্তাফিজকে বাদ দেয়ার কথা জানানো হয়েছিলো আইসিসি চিঠিতে

  • 10:12 pm - January 12, 2026
  • পঠিত হয়েছে:২৪২ বার
আইসিসি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ জানুয়ারি- ক্রিকেট বিশ্বকাপকে ঘিরে ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আইসিসির সিকিউরিটি টিম থেকে পাঠানো একটি চিঠিতে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ওই চিঠিতে আরও বলা হয়, বিশ্বকাপ চলাকালে বাংলাদেশের সমর্থকেরা ভারতের বিভিন্ন এলাকায় জাতীয় দলের জার্সি পরে ঘোরাফেরা করলে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। পাশাপাশি ভারতের নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই বাংলাদেশ দলের নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠবে বলেও উল্লেখ করা হয়।

মেলবোর্ন থেকে পাঠানো আইসিসির সিকিউরিটি টিমের ওই চিঠিতে এসব শর্ত মেনে দল পাঠানোর কথা বলা হলেও, বাংলাদেশের পক্ষ থেকে তা সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে। ক্রীড়া উপদেষ্টা জানান, এমন শর্ত মেনে কোনোভাবেই ভারতে দল পাঠানো হবে না।

উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ আয়োজন নিয়ে এরই মধ্যে ভারত-বাংলাদেশের মধ্যে আলোচনা চলছিল। নিরাপত্তা ইস্যুতে বিসিবি আইসিসিকে একটি চিঠি পাঠিয়ে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের অনুরোধ জানায়। সেই চিঠির উত্তরের অপেক্ষায় থাকার মধ্যেই বিষয়টি প্রকাশ্যে আনেন আসিফ নজরুল।

বাফুফে পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের বলেন, আইসিসির সিকিউরিটি টিমের চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, মুস্তাফিজকে বাদ দিয়েই বাংলাদেশ দলকে ভারতে যেতে হবে। এছাড়া বাংলাদেশের সমর্থকেরা যদি ভারতের বিভিন্ন শহরে দলের জার্সি পরে চলাফেরা করেন, তাহলে নিরাপত্তা ঝুঁকি আরও বাড়বে বলে সতর্ক করা হয়েছে। চিঠিতে ভারতের আসন্ন নির্বাচনকে ঘিরেও বাংলাদেশি দল ও সমর্থকদের জন্য বাড়তি ঝুঁকির কথা বলা হয়েছে।

এদিকে আইসিসিকে পাঠানো বিসিবির চিঠির কোনো আনুষ্ঠানিক জবাব এখনো পাওয়া যায়নি। ভারতীয় কয়েকটি গণমাধ্যমে কলকাতা ও মুম্বাইয়ের ভেন্যু সরিয়ে ভারতের অন্য রাজ্যে ম্যাচ আয়োজনের যে আলোচনা চলছে, সেটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।

এই পরিস্থিতিতে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ও নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। বিষয়টি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত আইসিসির অবস্থানের ওপরই নির্ভর করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au