বিনোদন

গোল্ডেন গ্লোবের রেড কার্পেটে প্রিয়াঙ্কা-নিক

  • 2:56 am - January 13, 2026
  • পঠিত হয়েছে:২২১ বার
গোল্ডেন গ্লোবের রেড কার্পেটে প্রিয়াঙ্কা-নিক

মেলবোর্ন, ১৩ জানুয়ারি- গোল্ডেন গ্লোবের মতো মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আসরে আবারও নজর কাড়লেন বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলটন হোটেলে অনুষ্ঠিত ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে স্বামী গায়ক নিক জোনাসের সঙ্গে রেড কার্পেটে হাজির হয়ে দর্শক ও নেটিজেনদের মুগ্ধ করেন তিনি।

অনুষ্ঠানে প্রিয়াঙ্কা পরেছিলেন জোনাথন অ্যান্ডারসনের ডিজাইন করা কাস্টম ডিওর হুট কুতিয়া গাউন। এর সঙ্গে মানানসই হিরার গহনা তার লুককে আরো আকর্ষণীয় করে তোলে। অন্যদিকে নিক জোনাসও ক্লাসিক ও পরিমিত স্টাইলে নজর কাড়েন।

রেড কার্পেটে এই তারকা দম্পতির উপস্থিতির একাধিক ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ক্যামেরার সামনে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা নিকের টাই ঠিক করে দিচ্ছেন, আবার নিকও স্ত্রীর চুল ঠিক করে দিচ্ছেন। একে অপরের প্রতি এমন যত্নশীল মুহূর্ত দেখে ভক্তরা প্রশংসায় ভাসাচ্ছেন এই জুটিকে।

একটি ভিডিও বিশেষভাবে দৃষ্টি কেড়েছে নেটিজেনদের। সেখানে দেখা যায়, ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময় প্রিয়াঙ্কা যখন আলোকচিত্রীর ফোকাসে, তখন নিক জোনাস অপলক দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকিয়ে আছেন। এই ভালোবাসার প্রকাশই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

২০১৭ সালে মেট গালার লাল গালিচায় প্রথম একসঙ্গে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা ও নিক। সেখান থেকেই শুরু হয় তাদের প্রেম। ২০১৮ সালের ১ ডিসেম্বর যোধপুরের উমেদ প্যালেসে খ্রিস্টান রীতিতে এবং পরদিন হিন্দু রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হওয়ার খবর দেন প্রিয়াঙ্কা।

এই শাখার আরও খবর

তুচ্ছ ঘটনায় ঢাবি অধ্যাপককে সব ক্লাস থেকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নেকাব পরা…

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক বাংলাদেশ সেনাপ্রধানের

অস্ট্রেলিয়ার পার্থে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার অনুষ্ঠিত এসব বৈঠক ‘ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল…

হরমুজে নৌ চলাচলের নিরাপদ করিডর গঠনে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজের প্রবেশ ও বের হওয়ার জন্য নিরাপদ নৌ চলাচলের করিডর গঠনে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। তেহরান বলছে, প্রণালিতে বাণিজ্যিক জাহাজ…

তিন ঘণ্টা ব্যবধানে জাপানের পূর্বাঞ্চলে জোড়া ভূমিকম্প

জাপানের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে চিবা ও ইবারাকি প্রিফেকচারের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। তবে কোনো…

​হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি ও বাস্তবতা: খণ্ডিত নিন্দা নয়, প্রয়োজন গত দুই বছরের নির্যাতনের সামগ্রিক শ্বেতপত্র

​৫ অক্টোবর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে, তা যেন এক অন্তহীন নাটকের চিরচেনা দৃশ্যপট। ২৬…

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি ট্রাম্পের, সিদ্ধান্ত নিয়ে সংশয়ও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বে কয়েকটি সংঘাত নিরসনে ভূমিকা রাখার কারণে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য তিনি। তবে ২০২৬ সালের পুরস্কার শেষ পর্যন্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au