বাংলাদেশ

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রে আগুন

  • 4:56 am - January 13, 2026
  • পঠিত হয়েছে:২১৪ বার
মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রে আগুন। ছবিঃ ভিডিও থেকে নেয়া

মেলবোর্ন, ১৩ জানুয়ারি- কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র এলাকার স্ক্র্যাপ ইয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় সময় রাত ১২ টার পর  আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রামপ্রসাদ সেন। তিনি বলেন, ‘তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্র‍্যাপ রাখার ভাগাড়ে আগুন লাগে। পরে আমাদের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।’

মাতারবাড়ী টাউনশিপের একটি খোলা জায়গায় এই স্ক্র্যাপ ইয়ার্ড গড়ে তোলা হয়েছে। এখানে তাপবিদ্যুৎকেন্দ্রের কাজে ব্যবহৃত কাঠ, টিন, লোহার রডসহ নানা ধরনের পরিত্যক্ত মালামাল রাখা ছিল। আগুন লাগার পর এসব মালামাল দ্রুত পুড়তে শুরু করে।

খবর পেয়ে মহেশখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এতে ১০ জন ফায়ার সার্ভিস কর্মী অংশ নিচ্ছেন। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে চকরিয়া ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট মাতারবাড়ীর উদ্দেশে রওনা দিয়েছে।

ফায়ার সার্ভিসের মাতারবাড়ী ইউনিটের টিম লিডার সালাহ উদ্দিন জানান, স্ক্র্যাপ ইয়ার্ডটি খোলা জায়গায় হওয়ায় প্রায়ই রাতে সেখানে লোকজন ঢুকে মালামাল চুরি করে নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফেলে দেওয়া সিগারেট বা আগুনের কোনো উৎস থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত না শেষ হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

স্থানীয় লবণশ্রমিক আমজাদ হোসেন বলেন, রাত সোয়া ৯টার দিকে হঠাৎ স্ক্র্যাপ ইয়ার্ডের গুদাম এলাকায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন তারা। কিছুক্ষণের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করে।

উল্লেখ্য, স্ক্র্যাপ ইয়ার্ড থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ১ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদনক্ষম মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র অবস্থিত। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au