বাংলাদেশ

সব দল না থাকলে নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না: ৪ ব্রিটিশ এমপির বিবৃতি

  • 1:51 pm - January 13, 2026
  • পঠিত হয়েছে:২২৪ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ জানুয়ারি- বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক উদ্বেগের সুর আরও স্পষ্ট হলো। সব প্রধান রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের হাউস অব কমন্সের চারজন সংসদ সদস্য।

তারা সতর্ক করে বলেছেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে লাখ লাখ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন এবং অনেকেই ভোটকেন্দ্রে যাবেন না।

বিবৃতি দেওয়া চার ব্রিটিশ এমপি হলেন বব ব্ল্যাকম্যান, জিম শ্যানন, জ্যাস আথওয়াল এবং ক্রিস ল।

এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এই নির্বাচন ন্যায়সঙ্গত, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারে, তবে তার জন্য শর্ত হলো নির্বাচনটি হতে হবে অংশগ্রহণমূলক এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টিতে নিরপেক্ষ।

বিবৃতিতে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটের কথাও উল্লেখ করা হয়।

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর গত বছরের মে মাসে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপ এবং দলটির নিবন্ধন স্থগিতের সিদ্ধান্তের দিকে ইঙ্গিত করে এমপিরা বলেন, ব্যাপক জনসমর্থন থাকা রাজনৈতিক দলগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ তাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। তাদের মতে, এ ক্ষেত্রে জাতিসংঘসহ যুক্তরাজ্য ও বাংলাদেশের দীর্ঘদিনের মিত্রদের পরামর্শ উপেক্ষা করা হয়েছে।

চার এমপি বলেন, মুক্ত, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে বাংলাদেশের বিপুলসংখ্যক নাগরিক ভোটাধিকার প্রয়োগের সুযোগ হারাবেন। তাদের ভাষায়, “সব প্রধান রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া অনুষ্ঠিত কোনো নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না।” একই সঙ্গে তারা মন্তব্য করেন, অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা ড. মুহাম্মদ ইউনূসের সরকারের এমন বিধিনিষেধ আরোপ করা উচিত হয়নি।

বাংলাদেশের রাজনীতিকে দীর্ঘদিন ধরে ‘চরমভাবে বিভক্ত’ আখ্যা দিয়ে বিবৃতিতে বলা হয়, এই বিভাজনের দায় সব রাজনৈতিক দলেরই রয়েছে। তবে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং থমকে যাওয়া অর্থনৈতিক উন্নয়নকে আবার গতিশীল করতে হলে ভবিষ্যতের যে কোনো সরকারকে জনগণের সম্মতির ভিত্তিতে দেশ পরিচালনা করতে হবে।

এমপিদের মতে, এই নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশে রাজনৈতিক বহুত্ববাদের একটি সংস্কৃতি গড়ে তোলা জরুরি, যেখানে বিরোধী দলগুলো গঠনমূলক ভূমিকা রাখতে পারবে।

বাংলাদেশকে যুক্তরাজ্যের অন্যতম ঘনিষ্ঠ অংশীদার উল্লেখ করে চার এমপি আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আটক, বিচার ব্যবস্থার কাঠামোগত দুর্বলতা এবং গণমাধ্যমকর্মীদের নির্বিচারে গ্রেপ্তারের বিশ্বাসযোগ্য তথ্য তাদের উদ্বিগ্ন করেছে।

এ প্রেক্ষাপটে তারা ব্রিটিশ সরকার এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান, যেন তারা ড. ইউনূসের সরকারের ওপর চাপ প্রয়োগ করে গণতান্ত্রিক নীতির প্রতি অঙ্গীকার রক্ষা, নাগরিক অধিকার সুরক্ষা এবং মুক্ত, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করতে ভূমিকা রাখে।

চার ব্রিটিশ এমপির এই বিবৃতি বাংলাদেশের নির্বাচন ঘিরে আন্তর্জাতিক মহলের নজরদারি ও চাপ আরও বাড়াবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au