বিশ্ব

খুনের পর ধোয়া হচ্ছিল মরদেহ! গ্রেপ্তার ‘নরখাদক’

  • 2:30 pm - January 13, 2026
  • পঠিত হয়েছে:১৯৩ বার

মেলবোর্ন, ১৩ জানুয়ারি- এ যেন হাড়হিম করা থ্রিলার সিনেমার দৃশ্যকেও যেন হার মানায়! পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার দিনহাটায় ঘটেছে নৃশংস এক হত্যাকাণ্ড। নরমাংস খেতে এক ভবঘুরেকে হত্যা করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

পুলিশ ওই ঘটনায় জড়িত সাহেবগঞ্জ থানার কুর্শাহাটের  ‘নর খাদক’ ফেরদৌস আলমকে গ্রেপ্তার করেছে। এই ঘটনার খবর প্রকাশ হতেই গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

এই ঘটনার পর সাংবাদিক সম্মেলন করে দিনহাটার পুলিশ কর্মকর্তা ধীমান মিত্র বলেন, ‘কুর্শাহাট শ্মশানে গত প্রায় এক বছর ধরে একজন ভবঘুরে থাকছিলেন। সেই ভবঘুরে একজন ব্যক্তিকে নৃশংসভাবে খুন করে শ্মশানের পাশের একটি ফাঁকা মাঠে ফেলে দেয়।’

“মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তির শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। গত ১০ জানুয়ারি সেই ঘটনা সামনে আসার পরে তদন্ত শুরু করে পুলিশ। সেই তদন্তে ফেরদৌস আলম নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে আসে হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য।”

প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, খুনের পর নরমাংস খাবার উদ্দেশ্যে বাড়িতে নিয়ে গিয়ে ধুয়ে সেই মরদেহ পরিষ্কার করেছিল অভিযুক্ত! এরপর মৃতের মুণ্ডু কেটে দেহ ফেলে দেওয়া হয়!

পুলিশ অন্যান্যও বিষয় খতিয়ে দেখছে। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে আদালতের অনুমতিতে চার দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তদন্ত করতে পুলিশ জানতে পারে, ভবঘুরে ফেরদৌস আলম অবস্থায় ওই শ্মশানে বসবাস করছিল। কোনও সিসি ক্যামেরা ছিল না সেখানে। তাই স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে পুলিশ ফেরদৌসকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে তিনি জানান, খুন করতেই ওই ভবঘুরাকে বেছে নিয়েছিল। নরমাংস খাবার উদ্দেশ্য ছিল তার।

মৃতদেহের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত করার ধরন দেখে পুলিশের অনুমান, শরীর থেকে মাংস কাটা হয়েছিল। তবে অভিযুক্তর বয়ানে বিভিন্ন ধরনের অসঙ্গতি পুলিশ প্রাথমিকভাবে পেয়েছে।

ফেরদৌস আলম কখনও দাবি করছে, তাকে কেউ বলেছিল এটা করতে। আবার কখনও বলছে, সে নিজেই এই কাজ করেছে।

সূত্র: সংবাদ প্রতিদিন.ইন

এই শাখার আরও খবর

সৌদি আরব, কাতারসহ বিভিন্ন দেশ থেকে ২১ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

মেলবোর্ন, ২২ আগষ্ট- চলতি বছরের ১ মার্চ থেকে ১৩ জুলাই পর্যন্ত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশ থেকে ২১ হাজার ৯৫১…

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ আগষ্ট- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে নায়েব আলী (৬০) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মরদেহ উদ্ধার করেছে…

রাহুলের চাপের পর ছররা গুলির ঘটনায় মামলা করল দিল্লি পুলিশ

মেলবোর্ন, ২২ আগষ্ট- ভারতের রাজধানী নয়াদিল্লিতে সংসদ অভিমুখী মিছিল চলাকালে ছররা গুলি ছোড়ার অভিযোগে অবশেষে মামলা করেছে দিল্লি পুলিশ। ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে গত…

জ্বালানি সংকটে ভয়াবহ পরিস্থিতি, বাংলাদেশে অর্ধেকের বেশি কারখানায় উৎপাদন বন্ধ

মেলবোর্ন, ২২ আগষ্ট- তীব্র জ্বালানি সংকটে দেশের শিল্পকারখানাগুলোতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় দেশের অর্ধেকের বেশি বস্ত্র ও সুতা উৎপাদনকারী কারখানা পুরোপুরি…

সিলেটে মাজারের দখল নিয়ে রণক্ষেত্র, ওসিসহ আহত ৪০

মেলবোর্ন, ২২ আগষ্ট- সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারের সিলাম এলাকায় একটি মাজারের ওয়াকফ এস্টেট, মসজিদ ও প্রায় ৪০টি দোকানকোঠার নিয়ন্ত্রণ এবং দানবাক্সের টাকা নিয়ে দুই পক্ষের…

শীর্ষ সন্ত্রাসীদের জামিন ঠেকাতে না পেরে হতাশ র‍্যাব

মেলবোর্ন, ২২ আগষ্ট- শীর্ষ সন্ত্রাসীদের বারবার গ্রেপ্তারের পর জামিনে মুক্তির ঘটনায় হতাশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। তবে দুর্বল এজাহার বা তদন্তে গাফিলতির কারণে তারা জামিন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au