বিনোদন

‘বোল্ড সিনে’ আপত্তি নেই শ্রাবন্তীর

  • 2:40 pm - January 13, 2026
  • পঠিত হয়েছে:১৭০ বার

মেলবোর্ন, ১৩ জানুয়ারি- ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি দীর্ঘদিন ধরেই দর্শকের নজরে। খোলামেলা পোশাক কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকলেও, পর্দায় কখনোই অন্তরঙ্গ বা তথাকথিত ‘বোল্ড সিন’-এ দেখা যায়নি তাকে। সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হয়ে এই বিষয়েই খোলাখুলি কথা বলেন শ্রাবন্তী।

অভিনেতা রাহুল ব্যানার্জি সঞ্চালিত পডকাস্টে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে প্রশ্নের মুখে পড়েন এ অভিনেত্রী। সঞ্চালক জানতে চান, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী ‘বোল্ড সিন’-এ তাকে খুব একটা দেখা যায় না- এতে তিনি অস্বস্তি বোধ করেন কি না।

উত্তরে শ্রাবন্তী বলেন, “বোল্ড সিন বলতে যেটা বোঝানো হয়, সেই ধরনের দৃশ্যে আমি এখনও অভিনয় করিনি। ‘কাবেরী অন্তর্ধান’-এ প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে কাজ করার সময় আমার হাত-পা কাঁপছিল। উনি আমার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন। বোম্বাদা এত মিষ্টি মানুষ, আমাদের সবার অভিভাবকের মতো। উনি এত সাপোর্ট করেছিলেন যে ভয়টা কেটে গিয়েছিল।”

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে তার অস্বস্তি রয়েছে কি না- সে বিষয়েও স্পষ্ট মত দেন শ্রাবন্তী।

তিনি বলেন, ‘অস্বস্তি বলার মতো পরিস্থিতি এখনো আসেনি। আমি মূলত কমার্শিয়াল সিনেমাতেই কাজ করেছি, আর সেখানে এই ধরনের দৃশ্য থাকে না। তবে রিয়েলিস্টিক ছবিতে যদি চিত্রনাট্য অনুযায়ী কোনো দৃশ্যের প্রয়োজন হয়, সেটা পুরোপুরি টেকনিকের ব্যাপার। পরিচালক আর ডিওপি যদি ঠিকভাবে বোঝাতে পারেন যে ওই দৃশ্য ছাড়া গল্পটা অসম্পূর্ণ, তাহলে আমি বিষয়টা ভাবতে পারি।’

শিশুশিল্পী হিসেবে শ্রাবন্তীর অভিনয়জীবনের শুরু স্বপন সাহা পরিচালিত ‘মায়ার বাঁধন’ সিনেমার মাধ্যমে। ১৯৯৬ সালে ছবিটির শুটিং হয়, তখন তার বয়স মাত্র আট বছর। ১৯৯৭ সালে মুক্তি পায় ছবিটি।

নায়িকা হিসেবে তার অভিষেক হয় ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘চ্যাম্পিয়ন’ সিনেমার মাধ্যমে, যেখানে তার বিপরীতে ছিলেন জিৎ।

পরবর্তীতে জিতের সঙ্গে ‘ওয়ান্টেড’, ‘জোশ’, ‘ফাইটার’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করেছেন তিনি। এছাড়াও দেব-এর সঙ্গে ‘দুজনে’, ‘সেদিন দেখা হয়েছিল’, ‘বিন্দাস’, ‘শুধু তোমারই জন্য’-সহ বেশ কিছু জনপ্রিয় ছবিতে দেখা গেছে শ্রাবন্তীকে।

বর্তমানে ৩৮ বছর বয়সেও অভিনয়ে দারুণ ব্যস্ত এই অভিনেত্রী। গত বছরই তার অভিনীত পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। বর্তমানে আরো পাঁচটি সিনেমার কাজ তার হাতে রয়েছে।

এই শাখার আরও খবর

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

মেলবোর্ন, ২৩ জুন-  যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে অনুষ্ঠিত ইউএফসি ইভেন্টে হামলার কথিত ষড়যন্ত্রের অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করেছে দেশটির ফেডারেল তদন্ত সংস্থা (এফবিআই)। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন,…

বাংলাদেশে খ্রিস্টানদের মধ্যে বাড়ছে নিরাপত্তাহীনতা, ধর্মীয় নিপীড়ন নিয়ে উদ্বেগ

মেলবোর্ন, ২৩ জুন- বাংলাদেশে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে ক্রমশ বাড়ছে নিরাপত্তাহীনতা ও ধর্মীয় নিপীড়নের আশঙ্কা। আন্তর্জাতিক খ্রিস্টান অধিকারবিষয়ক সংগঠন ভয়েস অব দ্য মার্টার্স ইউএসএ (ভিওএম) জানিয়েছে,…

ফিলিপাইনের স্কুলে গুলিবর্ষণ, নিহত ৩ শিক্ষার্থী

মেলবোর্ন, ২৩ জুন-  ফিলিপাইনের মধ্যাঞ্চলের লেইতে প্রদেশে একটি মাধ্যমিক বিদ্যালয়ে ভয়াবহ বন্দুক হামলায় তিন শিক্ষার্থী নিহত এবং আরও সাতজন আহত হয়েছে। সোমবার (২২ জুন) সকালে…

মুসলিমদের নিয়ে পাকিস্তানের মন্তব্য, প্রত্যাখ্যান ভারতের

মেলবোর্ন, ২৩ জুন-  ভারতে মুসলিম ধর্মীয় স্থাপনা ধ্বংসের অভিযোগ তুলে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির দেওয়া বক্তব্য ঘিরে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। জারদারির…

জাগো আমার বাংলা

মেলবোর্ন, ২৩ জুন-  ওঠো রে ওঠো, আমার মাটি, ঘুমায়ো না আর ইতিহাসের পাতা ওল্টাও, ২৩ জুনের জোয়ার। সেদিন যে ডাকে জেগেছিল লাখো মানুষের মন, রক্তে-ঘামে…

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

মেলবোর্ন, ২৩ জুন-  মিয়ানমারে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গত ছয় মাসে অন্তত ৭০২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদনে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au