খেলা

ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিসিবি, পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির

  • 9:21 pm - January 13, 2026
  • পঠিত হয়েছে:২৪৭ বার
আইসিসি ও বিসিবির লোগো। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ জানুয়ারি- টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাঠে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অটল রয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ (আইসিসি) বাংলাদেশের সঙ্গে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ করলেও, বিসিবি নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে যাওয়ার কোনও সম্ভাবনা নেই বলে স্পষ্ট করেছে। একই সঙ্গে বোর্ড ভারতের বাইরে নিরপেক্ষ ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করেছে।

বিসিবি সূত্রে জানা গেছে, দুপুরে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্সে আইসিসির পক্ষ থেকে যুক্তি দেখানো হয় যে, টুর্নামেন্টের সূচি ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে এবং শেষ মুহূর্তে ভেন্যু বা সূচি পরিবর্তন লজিস্টিক কারণে জটিল। তাই সংস্থাটি বাংলাদেশকে তাদের ‘ভারতে না যাওয়ার’ সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করতে অনুরোধ করেছে।

তবে বিসিবি তাদের অবস্থানে দৃঢ়। বোর্ড জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভারতের মাঠে গিয়ে খেলা সম্ভব নয়। তাই বিকল্প হিসেবে ভারতের বাইরের নিরপেক্ষ ভেন্যুতে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করার জোর দাবি জানিয়েছে তারা। বিসিবি বলেছে, ক্রিকেটার, কোচিং স্টাফ ও অন্যান্য কর্মকর্তাদের নিরাপত্তা ও সুরক্ষা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

ভিডিও কনফারেন্সে বিসিবির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশগ্রহণ করে। এতে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। বৈঠকে আলোচিত বিষয়গুলো পরে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে।

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au