বাংলাদেশ

ফরিদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষে  নারী-পুরুষসহ অন্তত ২৫ জন আহত

  • 9:43 pm - January 13, 2026
  • পঠিত হয়েছে:১৮২ বার
ফরিদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ২৫ জন আহত। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ জানুয়ারি- বাংলাদেশের ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও পুরুষসহ অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার ১৩ জানুয়ারি ভোর থেকে সকাল পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে এই সংঘর্ষ চলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর প্রায় ৬টার দিকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। প্রায় চার ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্র, ঢাল ও সড়কি ব্যবহার করে একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষে গ্রামের নারী ও পুরুষসহ বহু মানুষ আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ প্রথমে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে সংঘর্ষের তীব্রতা বেশি থাকায় শুরুতে পুলিশ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়। পরে অতিরিক্ত পুলিশ সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় সকাল ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে হাবিবুর রহমান তালুকদার গ্রুপ ও কবির খান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় দুই দিন আগে কবির খানের পক্ষের লোকজন শহীদ খান নামের এক ব্যক্তিকে গ্রামের রাস্তায় মারধর করেন। ওই ঘটনার জেরে পরবর্তী দুই দিনে দুদফায় কবির খানের পক্ষের লোকজনের বসতঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এসব ঘটনার প্রতিক্রিয়ায় মঙ্গলবার ভোর থেকে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ওসি আরও জানান, সংঘর্ষে আহতদের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি। তবে সকাল ১০টার পর থেকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, গত দুই দিনে তালুকদার গ্রুপের লোকজন অতর্কিতভাবে খান গ্রুপের লোকজনের ওপর হামলা চালিয়ে মারধর ও বসতঘর ভাঙচুর করেছে। তাদের দাবি, শুরুতেই পুলিশ যদি দুই পক্ষের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা নিত, তাহলে এত বড় সংঘর্ষের ঘটনা এড়ানো সম্ভব হতো।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au