বাংলাদেশ

তিতাসের পাইপলাইনে আবার দুর্ঘটনা, উত্তরা ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

  • 6:15 am - January 14, 2026
  • পঠিত হয়েছে:২৩৬ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ জানুয়ারি- তিতাস গ্যাসের বিতরণ পাইপলাইনে আবারও দুর্ঘটনা ঘটেছে। এবার উত্তরা টঙ্গী ব্রিজের কাছে একটি শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের ভাল্‌ভ ফেটে উচ্চচাপে গ্যাস লিকেজ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে উত্তরার মূল পাইপলাইন থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিকেজের কারণে নিরাপত্তার স্বার্থে উত্তরা এলাকার গ্যাস বিতরণের মূল ১২ ইঞ্চি ব্যাসের পাইপলাইন শাটডাউন করা হয়েছে।

এর ফলে সমগ্র উত্তরা, উত্তরখান, দক্ষিণখানসহ আশপাশের সন্নিহিত এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। তিতাসের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাকবলিত ভাল্‌ভটি প্রতিস্থাপনের কাজ চলছে। মেরামত কাজ শেষ হলে পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।

হঠাৎ করে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় এসব এলাকার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এর আগে চলতি মাসের শুরুতেও তিতাসের পাইপলাইনে একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটে। গত ৪ জানুয়ারি তুরাগ নদীর নিচ দিয়ে যাওয়া একটি গ্যাস পাইপলাইনে ছিদ্র দেখা দেয়। এর প্রভাব এখনও পুরোপুরি কাটেনি, যার ফলে মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

এ ছাড়া গত ১০ জানুয়ারি দুপুরে গণভবনের সামনে একটি ভাল্‌ভ ফেটে গিয়ে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। ওই ঘটনায়ও রাজধানীর বিভিন্ন এলাকায় গ্রাহকদের দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগতে হয়। একের পর এক এমন দুর্ঘটনায় তিতাসের গ্যাস বিতরণ ব্যবস্থার নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

এই শাখার আরও খবর

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au