অস্ট্রেলিয়া

বন্ডাই হামলার যোগসূত্রে আল মদিনা দাওয়াহ সেন্টার স্থায়ীভাবে বন্ধ ঘোষণা

  • 2:42 pm - January 14, 2026
  • পঠিত হয়েছে:১৪৭ বার
ব্যাঙ্কস্টাউনে অবস্থিত আল মদিনা দাওয়াহ সেন্টার, যা বন্ডি হামলার যোগসূত্র নিয়ে তদন্তের মুখে পড়ে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ছবি: নিউজওয়ার / নিকি শর্ট

মেলবোর্ন ১৪ জানুয়ারি: সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি ইসলামিক প্রেয়ার সেন্টার আল মদিনা দাওয়াহ সেন্টার স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। বন্ডাই বিচে ভয়াবহ সন্ত্রাসী হামলার সঙ্গে কেন্দ্রটির যোগসূত্র নিয়ে তদন্ত শুরু হওয়ার পর কাউন্সিলের নির্দেশে এটি বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

ক্যান্টারবেরি-ব্যাঙ্কস্টাউন সিটি কাউন্সিল ২৩ ডিসেম্বর কেন্দ্রটিকে একটি “সিজ ইউজ” (ব্যবহার বন্ধ) নির্দেশনা দেয়। কাউন্সিল জানায়, ১৯৭০ সাল থেকে তাদের নথি পর্যালোচনায় দেখা গেছে, কেন্দ্রটি কখনোই প্রেয়ার সেন্টার হিসেবে পরিচালনার অনুমোদন পায়নি। বরং এটি একটি মেডিকেল সেন্টার হিসেবে ব্যবহারের অনুমতি ছিল।

এই সিদ্ধান্ত আসে তখনই, যখন গণমাধ্যমে প্রকাশ পায় যে বন্ডাই হামলার অভিযুক্ত সন্ত্রাসী নাভিদ আকরাম একসময় নিয়মিত এই কেন্দ্রটিতে যেতেন। তখন এটি পরিচালনা করতেন বিতর্কিত ইসলামি বক্তা উইসাম হাদ্দাদ, যিনি আবু ওসায়েদ নামেও পরিচিত।

গত বছরের জুলাইয়ে সুপ্রিম কোর্ট ছাড়ছেন বিতর্কিত ইসলামি বক্তা উইসাম হাদ্দাদ। তার বিরুদ্ধে ইহুদিবিদ্বেষী বক্তব্যের অভিযোগে অস্ট্রেলিয়ার শীর্ষ ইহুদি সংগঠন পশ্চিম সিডনির এই ধর্মীয় কেন্দ্র ও বক্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে। ছবি: নিউজওয়ার / নিকি শর্ট

গত মাসে কেন্দ্রটির নতুন পরিচালনা পর্ষদ এক বিবৃতিতে জানায়, হাদ্দাদের বর্তমানে কেন্দ্রটির কোনো ব্যবস্থাপনা ভূমিকা নেই। তারা দাবি করে, আগের সংগঠন প্রায় চার বছর ধরে একই স্থানে কোনো বাধা ছাড়াই কার্যক্রম চালিয়েছে বলেই তারা মনে করেছিল আলাদা কোনো উন্নয়ন অনুমোদন প্রয়োজন নেই। তারা কাউন্সিলের হঠাৎ বন্ধের নির্দেশের সময় ও উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলে।

তবে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে সংক্ষিপ্ত এক ঘোষণায় জানানো হয়,
“আল মদিনা দাওয়াহ সেন্টার স্থায়ীভাবে বন্ধ।”

ফেডারেল সিনেটর জেমস প্যাটারসন কেন্দ্রটিকে “ঘৃণার কারখানা” বলে আখ্যা দিয়ে একে বন্ধ করার দাবি জানিয়েছিলেন।

গত জুলাইয়ে ফেডারেল কোর্ট হাদ্দাদকে কেন্দ্রটিতে দেওয়া কিছু বক্তৃতা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নিতে নির্দেশ দেয়। আদালত রায়ে বলে, এসব বক্তৃতায় “মৌলিকভাবে বর্ণবাদী ও ইহুদিবিরোধী” বক্তব্য ছিল। যদিও হাদ্দাদ দাবি করেন, তাঁর বক্তব্য ধর্মীয় গ্রন্থ থেকে নেওয়া এবং অস্ট্রেলিয়ার ইহুদিদের উদ্দেশ করে বলা হয়নি।

এরই মধ্যে বন্ডাই হামলার পর প্রস্তাবিত নতুন ঘৃণাত্মক বক্তব্য আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার ইহুদি সংগঠনগুলো। তারা আশঙ্কা করছে, ধর্মীয় শিক্ষা বা আলোচনার অজুহাতে উগ্রপন্থী বক্তারা আইনের আওতার বাইরে থেকে যেতে পারেন।

উল্লেখ্য, ১৪ ডিসেম্বর বন্ডাই বিচে সংঘটিত ভয়াবহ হামলায় নাভিদ আকরাম ও তাঁর বাবা সাজিদ আকরাম ১৫ জনকে হত্যা করেন এবং আরও অনেকে আহত হন বলে অভিযোগ। পুলিশ গুলিতে সাজিদ আকরাম নিহত হন এবং নাভিদ আকরাম বর্তমানে ১৫টি হত্যা মামলাসহ বহু অভিযোগে অভিযুক্ত।

Source: Skynews

 

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au