বাংলাদেশ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবিতে সড়ক অবরোধ

  • 7:21 pm - January 14, 2026
  • পঠিত হয়েছে:২০২ বার
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবিতে সড়ক অবরোধ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ জানুয়ারি- প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার ১৪ জানুয়ারি দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ঢাকা কলেজ থেকে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব এলাকায় এসে অবস্থান নেন। অবরোধ শুরু হওয়ার পরপরই ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আগামী বৃহস্পতিবার ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া উপদেষ্টা পরিষদের বৈঠকে অবশ্যই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫ এর হালনাগাদ খসড়ার অনুমোদন দিতে হবে। একইসঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করার দাবিও জানান তারা। শিক্ষার্থীদের ভাষ্য, দীর্ঘদিন ধরে আশ্বাস দেওয়া হলেও এখনো অধ্যাদেশ জারির দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।

এর আগে মঙ্গলবার ১৩ জানুয়ারি গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সাত কলেজের শিক্ষার্থীরা জানান, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি বাঙলা কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫ এর খসড়া গত বছরের ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এরপর সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে একাধিক দফা আলোচনা ও পরামর্শ সভার মাধ্যমে ওই খসড়া হালনাগাদ করা হয়।

শিক্ষার্থীরা আরও জানান, গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে জানুয়ারির প্রথম দিকেই অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো উদ্যোগ চোখে পড়েনি। এই অনিশ্চয়তা এবং বিলম্বের প্রতিবাদেই তারা সায়েন্সল্যাব অবরোধ কর্মসূচি পালন করছেন।

তবে শিক্ষা মন্ত্রণালয় বলছে, অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদনের বিষয়ে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশাসনিক দক্ষতা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিদাওয়া পূরণের লক্ষ্যেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ প্রণয়ন করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খুব দ্রুত মন্ত্রীপরিষদ বিভাগের নীতিগত সম্মতি গ্রহণ করা হবে এবং লেজিসলেটিভ বিভাগের ভেটিং শেষ করে অধ্যাদেশটি উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

এদিকে শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবির বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে তারা অনড় রয়েছেন।

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au