খেলা

বিসিবি পরিচালক নাজমুলের পদত্যাগ দাবিতে খেলা বন্ধের আল্টিমেটাম ক্রিকেটারদের

  • 3:15 am - January 15, 2026
  • পঠিত হয়েছে:৬২ বার
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে ক্রিকেটারদের খেলা বন্ধের আল্টিমেটাম

মেলবোর্ন, ১৫ জানুয়ারি- বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে কড়া অবস্থানে গেলেন দেশের ক্রিকেটাররা। আগামীকাল দুপুর একটার মধ্যে তিনি পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বন্ধ রাখার আল্টিমেটাম দিয়েছেন ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

মঙ্গলবার রাতে জুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি ও জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিঠুন এ ঘোষণা দেন। তিনি জানান, ক্রিকেটারদের নিয়ে এম নাজমুল ইসলামের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের প্রতিবাদেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে যাওয়া নিয়ে নানা আলোচনা ও অনিশ্চয়তার মধ্যে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম এক বক্তব্যে বলেন, ক্রিকেটাররা যদি গিয়ে কিছুই করতে না পারে, তাহলে তাদের পেছনে কোটি কোটি টাকা খরচ করার পর সেই অর্থ ফেরত চাওয়া হবে কি না, এমন প্রশ্ন তোলেন তিনি। তার এই মন্তব্য ক্রিকেটারদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে।

এর আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে ‘ভারতীয় দালাল’ শব্দ ব্যবহার করেও সমালোচনার মুখে পড়েন এম নাজমুল ইসলাম। কোয়াবের পক্ষ থেকে এসব মন্তব্যকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মনে করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ মিঠুন বলেন, গত কয়েক দিন ধরে ধারাবাহিকভাবে ক্রিকেটারদের নিয়ে যেভাবে কথা বলা হচ্ছে, যেসব শব্দ ব্যবহার করা হচ্ছে, তা কখনোই মেনে নেওয়া যায় না। একজন বিসিবি পরিচালকের ভাষা ও আচরণ আরও দায়িত্বশীল হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। মিঠুন বলেন, এসব বক্তব্য পুরো ক্রিকেটাঙ্গনকে আঘাত করেছে।

তিনি আরও জানান, বিকেলে দেওয়া আরেক বক্তব্যে এম নাজমুল ইসলাম উদাহরণ টেনে বলেন, বোর্ড ব্যর্থ হলে ক্রিকেটারদের কাছে কখনো টাকা ফেরত চায় না। একই বক্তব্যে তিনি প্রশ্ন তুলেছিলেন, বোর্ডই যদি না থাকে, তাহলে ক্রিকেট থাকবে কি না। এই মন্তব্যও ক্রিকেটারদের কাছে অবমাননাকর বলে মনে করছেন তারা।

কোয়াব সভাপতি বলেন, এম নাজমুল ইসলামের এই ধরনের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই আগামীকাল বিপিএলের ম্যাচ শুরুর আগে তিনি পদত্যাগ না করলে ক্রিকেটাররা সব ধরনের ক্রিকেট বয়কট করবেন বলে ঘোষণা দেন তিনি।

আগামীকাল দুপুর একটায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের। সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়রসের বিপক্ষে খেলবে সিলেট টাইটানস।

এদিকে ক্রিকেটারদের আল্টিমেটামের আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বোর্ডের কোনো পরিচালক বা সদস্যের ব্যক্তিগত মন্তব্য বিসিবির আনুষ্ঠানিক অবস্থান নয়। সাম্প্রতিক সময়ে দেওয়া কিছু বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করেছে বোর্ড। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের মন্তব্য বিসিবির মূল্যবোধ, নীতি কিংবা আচরণবিধির প্রতিফলন নয়।

এই শাখার আরও খবর

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল যুক্তরাষ্ট্র, কৌশল হিসেবে দেখছে ইরান

মেলবোর্ন, ২২ এপ্রিল- ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন…

মহানবীকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ এপ্রিল- খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার…

মুম্বাইয়ে সালমানের সঙ্গে নয়নতারার মিশন শুরু

মেলবোর্ন, ২২ এপ্রিল- বলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দুই ভিন্ন ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা-সালমান খান ও দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। মুম্বাইয়ে শুরু হয়েছে তাদের…

শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন মঞ্জুর

মেলবোর্ন, ২২ এপ্রিল-  রাজধানীতে আলোচিত ঘটনার পর দেড় মাসের শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম অবশেষে জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত…

ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে আলোচিত ঘুষকাণ্ডে প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলা…

ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না

মেলবোর্ন, ২২ এপ্রিল-  মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জাহাজ চলাচলে। ইসলামিক বিপ্লবী গার্ড কোরের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au