খেলা

পরিচালক নাজমুলের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেবে বিসিবি

  • 3:24 am - January 15, 2026
  • পঠিত হয়েছে:৯৩ বার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলাম। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ জানুয়ারি- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলামের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য ঘিরে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বিসিবি। কয়েক দিন আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে উল্লেখ করে সমালোচনার মুখে পড়েন নাজমুল। এরপর ক্রিকেটারদের নিয়েও কঠোর ও আপত্তিকর মন্তব্য করে তিনি আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন। এসব ঘটনায় ক্রিকেটাঙ্গনে অসন্তোষ ছড়িয়ে পড়লে এবার নড়েচড়ে বসেছে বোর্ড।

বুধবার (১৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বোর্ডের এক সদস্যের দেওয়া কিছু বক্তব্য অনুপযুক্ত, আপত্তিকর কিংবা আঘাতজনক হিসেবে বিবেচিত হতে পারে। এ ধরনের মন্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে বোর্ড তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়, এসব বক্তব্য বিসিবির মূল্যবোধ, নীতি কিংবা আনুষ্ঠানিক অবস্থানের প্রতিফলন নয়।

বিসিবি জানায়, বোর্ডের নির্ধারিত মুখপাত্র অথবা মিডিয়া ও যোগাযোগ বিভাগ ছাড়া অন্য কোনো পরিচালক বা বোর্ড সদস্যের দেওয়া বক্তব্য বিসিবির আনুষ্ঠানিক মতামত হিসেবে গণ্য হবে না। অনুমোদিত চ্যানেলের বাইরে দেওয়া যেকোনো মন্তব্য সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব মতামত হিসেবে বিবেচিত হবে এবং তা বোর্ডের নীতি বা দৃষ্টিভঙ্গিকে প্রতিনিধিত্ব করে না।

নাজমুল ইসলামের মন্তব্য প্রসঙ্গে বিসিবি আরও জানায়, কোনো ব্যক্তি যদি তার আচরণ বা বক্তব্যের মাধ্যমে ক্রিকেটারদের প্রতি অসম্মান প্রদর্শন করেন অথবা বাংলাদেশ ক্রিকেটের সুনাম ও মর্যাদা ক্ষুণ্ন করেন, তাহলে তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে অতীত ও বর্তমান সব ক্রিকেটারের প্রতি বিসিবির সম্মান ও সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়। বোর্ড জানায়, ক্রিকেটাররাই বাংলাদেশ ক্রিকেটের প্রধান শক্তি। দেশের হয়ে নিষ্ঠা ও গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করা খেলোয়াড়দের অবদান ও কল্যাণ বিসিবির সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবেই বিবেচিত হবে।

এ ছাড়া খেলোয়াড়দের স্বার্থ, মর্যাদা ও কল্যাণ রক্ষায় বিসিবি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়। ক্রিকেটের সব স্তরে পেশাদারিত্ব, জবাবদিহি এবং পারস্পরিক সম্মান বজায় রাখতে বোর্ড কঠোর অবস্থানে রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই শাখার আরও খবর

মহানবীকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ এপ্রিল- খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার…

মুম্বাইয়ে সালমানের সঙ্গে নয়নতারার মিশন শুরু

মেলবোর্ন, ২২ এপ্রিল- বলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দুই ভিন্ন ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা-সালমান খান ও দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। মুম্বাইয়ে শুরু হয়েছে তাদের…

শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন মঞ্জুর

মেলবোর্ন, ২২ এপ্রিল-  রাজধানীতে আলোচিত ঘটনার পর দেড় মাসের শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম অবশেষে জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত…

ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে আলোচিত ঘুষকাণ্ডে প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলা…

ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না

মেলবোর্ন, ২২ এপ্রিল-  মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জাহাজ চলাচলে। ইসলামিক বিপ্লবী গার্ড কোরের…

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে মাথাপিছু জিডিপির হিসাবে ভারতের তুলনায় এগিয়ে যেতে পারে বাংলাদেশ। যদিও সামগ্রিক অর্থনীতির আকারে ভারত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au