শিক্ষা

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন

  • 4:57 am - January 15, 2026
  • পঠিত হয়েছে:২৩২ বার

মেলবোর্ন, ১৫ জানুয়ারি- দীর্ঘদিন ধরে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় ফের আন্দোলনে নেমেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারণ শিক্ষার্থীরা। তাদের ঘোষণায় কলেজের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচির মাধ্যমে এই ঘোষণা দেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত চার মাস ধরে কলেজে নিয়মিত ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। এ সংকট নিরসনে স্থানীয় শিক্ষা উপদেষ্টার নির্দেশে গঠিত পাঁচ সদস্যের একটি কমিটির কাছে তারা সুপারিশভিত্তিক প্রতিবেদন জমা দেন। ওই কমিটি শিক্ষার্থী প্রতিনিধি ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করে এবং ক্যাম্পাস পরিদর্শনের মাধ্যমে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে প্রতিবেদন তৈরি করে।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিবেদনটি জমা দেওয়ার পরও একটি স্বার্থান্বেষী মহল শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করে এর বাস্তবায়ন বিলম্বিত করছে। এতে করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

তারা জানান, প্রতিবেদন বাস্তবায়নের দাবিতে কর্তৃপক্ষকে দুই দিনের আলটিমেটাম দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট বা সন্তোষজনক জবাব পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের সম্মিলিত সিদ্ধান্তে কলেজের সব কার্যক্রম পুরোপুরি শাটডাউন ঘোষণা করা হয়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা আরও বলেন, তারা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান না। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানই তাদের প্রধান লক্ষ্য। তবে যুক্তিসংগত দাবি দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন বলেও তারা সতর্ক করেন।

এই শাখার আরও খবর

রোহিঙ্গা সংকট পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

মেলবোর্ন, ২০ আগষ্ট- রোহিঙ্গা সংকট বাংলাদেশের পরিবেশ ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, রোহিঙ্গা…

কলকাতার হোটেলে আগুন: ইজারাদার গ্রেপ্তার, আটক ২ কর্মী

মেলবোর্ন, ২০ আগষ্ট- ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউমার্কেট এলাকার শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জন নিহত হওয়ার ঘটনায় আবু জাফর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা…

৭০ বছরের বৃদ্ধকে বিয়ে না করায় দুই বছর ধরে তালেবানের কারাগারে কিশোরী

মেলবোর্ন, ২০ আগষ্ট- আফগানিস্তানে ৭০ বছর বয়সী এক প্রভাবশালী তালেবান কমান্ডারকে বিয়ে করতে রাজি না হওয়ায় এক কিশোরীকে প্রায় দুই বছর ধরে কারাগারে বন্দি রেখে…

হবিগঞ্জ মেডিকেল কলেজের হোস্টেলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

মেলবোর্ন, ২০ আগষ্ট: হবিগঞ্জ মেডিকেল কলেজের হোস্টেলে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব ও অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন…

রাকসুর তহবিলের ১৮ লাখ ৩৯ হাজার টাকার হিসাব জমা দেননি জিএস আম্মার

মেলবোর্ন, ২০ আগষ্ট: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) তহবিল থেকে সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার সাত ধাপে মোট ২৩ লাখ ৮৮ হাজার টাকা উত্তোলন করেছেন।…

নতুন ধরনের নক্ষত্র আবিষ্কার, নেতৃত্বে ভারতীয় বিজ্ঞানী

মেলবোর্ন, ২০ আগষ্ট: মহাকাশের গভীরে পরতে পরতে রহস্য। তার পর্দা উন্মোচনের জন্য পৃথিবী থেকে টেলিস্কোপে চোখ পেতে বসে আছেন বিজ্ঞানীরা। সম্প্রতি তেমনই এক রহস্য উন্মোচন করেছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au