বাংলাদেশ

১২ ফেব্রুয়ারিই পাবনার দুটি আসনে নির্বাচন

  • 7:13 pm - January 15, 2026
  • পঠিত হয়েছে:১৩৬ বার
বাংলাদেশের হাইকোর্ট। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ জানুয়ারি- নির্বাচন কমিশনের নির্ধারিত সীমানা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারিই পাবনার দুটি সংসদীয় আসনে ভোটগ্রহণে আর কোনো বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। ফলে পাবনা-১ ও পাবনা-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ১৫ জানুয়ারি প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী, গত ৪ সেপ্টেম্বর সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশনের জারি করা গেজেটই বহাল থাকবে। সে অনুযায়ী সাঁথিয়া উপজেলা পাবনা-১ আসনের অন্তর্ভুক্ত থাকবে এবং সুজানগর ও বেড়া উপজেলা নিয়ে গঠিত হবে পাবনা-২ আসন।

এর মাধ্যমে পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করার বিষয়ে নির্বাচন কমিশনের গেজেটকে অবৈধ ঘোষণার যে হাইকোর্টের রায় ছিল, তা স্থগিত করা হলো। ফলে নির্বাচনী প্রস্তুতি চালিয়ে নিতে আর আইনগত কোনো বাধা রইল না।

আদালতে শুনানিকালে নির্বাচন কমিশনের পক্ষে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিকী এবং বিএনপির প্রার্থীর পক্ষে ছিলেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।

এর আগে বুধবার ১৪ জানুয়ারি পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করার বিষয়ে নির্বাচন কমিশনের জারি করা গেজেটকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়।

এরও আগে, ১৩ জানুয়ারি পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচনী কার্যক্রম স্থগিত রাখার নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। ওই আবেদনে নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন ও সব ধরনের নির্বাচনী কার্যক্রম চালুর নির্দেশনা চাওয়া হয়। পাবনা-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এই আবেদন করেন।

উল্লেখ্য, সীমানা সংক্রান্ত আপিল বিভাগের আগের এক আদেশের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। কমিশন জানিয়েছিল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দুটি আসনে ভোটগ্রহণ স্থগিত থাকবে।

এর আগে গত ৫ জানুয়ারি আপিল বিভাগ পাবনা-১ ও পাবনা-২ আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত ২৪ ডিসেম্বর জারি করা গেজেটের কার্যক্রম স্থগিত করেছিলেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি শেষ না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল ছিল।

২৪ ডিসেম্বর প্রকাশিত গেজেটে বলা হয়েছিল, পাবনা-১ আসনের সীমানায় সাঁথিয়া উপজেলা এবং বেড়া উপজেলার বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া, নতুন ভারেঙ্গা, চাকলা ও কৈটোলা ইউনিয়ন অন্তর্ভুক্ত থাকবে। আর পাবনা-২ আসনের সীমানায় থাকবে সুজানগর উপজেলা এবং উল্লিখিত পৌরসভা ও চার ইউনিয়ন বাদে পুরো বেড়া উপজেলা। পরে এই গেজেটের কার্যক্রম স্থগিত করা হয়।

এরও আগে, ১৮ ডিসেম্বর হাইকোর্ট পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করার বিষয়ে নির্বাচন কমিশনের গেজেটের ওই অংশকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করেন। একই সঙ্গে আগের সীমানা অনুযায়ী পাবনার দুটি সংসদীয় আসন পুনর্বহাল করে ২৪ ঘণ্টার মধ্যে নতুন গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই রায়ের বিরুদ্ধেই লিভ টু আপিল করা হয়।

সর্বশেষ আপিল বিভাগের আদেশের ফলে নির্বাচন কমিশনের নির্ধারিত সীমানা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও পাবনা-২ আসনে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত হলো।

এই শাখার আরও খবর

সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল জামালপুরের প্রবাসী যুবক শামীমের

মেলবোর্ন,০৬জুন-সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার এক বাংলাদেশি প্রবাসী যুবক। নিহত শামীম হোসেন (৩২) উপজেলার মহাদান ইউনিয়নের খাগুরিয়া গ্রামের বাসিন্দা এবং আব্দুস…

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

ইসরায়েল ও ইরানের ওপর চটলেন লেবাননের প্রধানমন্ত্রী

মেলবোর্ন, ৫ জুন-  দক্ষিণ লেবাননে চলমান সংঘাত ও মানবিক সংকটের প্রেক্ষাপটে ইসরায়েল এবং ইরান উভয়ের প্রতিই কড়া বার্তা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। তিনি একদিকে বেসামরিক…

ইসরায়েলি রোগীদের বিরুদ্ধে হুমকির অভিযোগে দুই নার্সের বিচার ঘিরে নতুন বিতর্ক

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকসটাউন হাসপাতালের দুই নার্স সারা আবু লেবদেহ ও আহমদ রাশাদ নাদিরের বিরুদ্ধে ইসরায়েলি রোগীদের হুমকি দেওয়ার অভিযোগে বহুল আলোচিত মামলার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au