খেলা

নাজমুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দিল বিসিবি

  • 10:10 pm - January 15, 2026
  • পঠিত হয়েছে:১৯৩ বার
নাজমুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দিল বিসিবি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ জানুয়ারি- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি এ সিদ্ধান্তের কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আপাতত অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

অর্থ কমিটির দায়িত্ব থেকে সরানো হলেও এম নাজমুল ইসলাম বিসিবির পরিচালক পদে বহাল থাকছেন। বিসিবি জানিয়েছে, গঠনতন্ত্র অনুযায়ী পরিচালক পদ শূন্য হওয়ার নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে এবং সেগুলোর কোনোটি এই ক্ষেত্রে প্রযোজ্য নয়।

এর আগে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াব এক সংবাদ সম্মেলনে নাজমুল ইসলামকে অপসারণের দাবি তোলে। কোয়াবের পক্ষ থেকে জানানো হয়, ৪৮ ঘণ্টার মধ্যে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নিশ্চয়তা না পেলে ক্রিকেটাররা মাঠে নামবেন না।

বিতর্কের সূত্রপাত বুধবার এক সংবাদ সম্মেলনে নাজমুল ইসলামের বক্তব্য ঘিরে। সেখানে তিনি ক্রিকেটারদের পারিশ্রমিক ও পারফরম্যান্স নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো না হলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ পাওয়ার প্রশ্ন আসে না। তার যুক্তি ছিল, দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলেও দল কোনো শিরোপা জিততে পারেনি, অনেক সময় বাজে পারফরম্যান্স করেছে, অথচ তাদের পেছনে বিপুল অর্থ ব্যয় করা হয়েছে। খারাপ খেললেও কখনো পারিশ্রমিক কাটা হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ক্রিকেটাররা সব ধরনের খেলা বয়কটের ঘোষণা দেন। কোয়াব অনলাইনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্পষ্ট জানায়, নাজমুল ইসলাম পদত্যাগ না করা পর্যন্ত কোনো ম্যাচে অংশ নেবেন না ক্রিকেটাররা।

এর প্রভাব পড়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে। বৃহস্পতিবার ঢাকা পর্বের প্রথম ম্যাচ মাঠে গড়ায়নি। সূচি অনুযায়ী দুপুর ১টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও ক্রিকেটারদের অনড় অবস্থানের কারণে খেলা হয়নি। কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, নাজমুলকে দায়িত্ব থেকে অপসারণের বিষয়ে বোর্ডের স্পষ্ট সিদ্ধান্ত পেলে তারা পরবর্তী ম্যাচ খেলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

সন্ধ্যা ৬টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের মধ্যকার ম্যাচ হওয়ার কথা রয়েছে। নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তের পর ম্যাচটি মাঠে গড়াবে কি না, সে দিকেই এখন সবার দৃষ্টি।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au